ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এএফসিতে ফুটবল ভিডিয়ো সিস্টেমের ব্যবহার, অপেক্ষায় যাদবপুর বিশ্ববিদ্যালয়

---Advertisement---

ফুটবল ভিডিয়ো সিস্টেম। ইস্টবেঙ্গলের মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গোল, অফসাইড কিংবা ফাউল বিতর্ক নিরসনে প্রযুক্তির প্রয়োগ আলোড়ন ফেলেছে। যদিও ফুটবলে বিতর্ক এড়াতে ভার প্রযুক্তির প্রয়োগ নতুন নয়। বরং গত কয়েক বছরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ভার প্রযুক্তির ব্যবহারই যেন স্বাভাবিক। বহুল ব্যয়সাপেক্ষ ভার প্রযুক্তির ক্ষেত্রে অর্থ বড় বাধা। কীভাবে এই ব্যয় কমিয়ে প্রযুক্তির ব্যবহার করে বিতর্কহীন ম্যাচের আয়োজন সম্ভব তা নিয়ে আলোচনা চলছে। (Football Video System India)

ফিফা, এএফসি বা আমাদের দেশের সর্বভারতীয় ফুটবল ফেডারেশন চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ পরিচালনায় বিতর্ক এড়াতে ফুটবল ভিডিয়ো সিস্টেম ব্যবহার হলো। যা দেখে ফের সেই আলোচনা সামনে এসেছে। কেন ভারতীয় ফুটবলে মেঠো বিতর্ক এড়াতে ভার কিংবা ফুটবল ভিডিয়ো সিস্টেম ব্যবহার সম্ভব হয় না? আক্ষেপ করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশীষ পাল, প্রনিবেশ মণ্ডলরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকরা ইতিমধ্যে ফুটবল ভিডিয়ো সিস্টেমের কার্যকারিতা কিশোর ভারতী স্টেডিয়ামে উপস্থিত থেকে প্রত্যক্ষ করেছেন। এবং নিজেদের তৈরি অ্যাডভান্সড রিভিউ টেকনোলজি বা আর্টের কোনও খামতি পাননি। বরং কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে বলে মনে করছেন। “আমরা মাঠে উপস্থিত ছিলাম ইস্টবেঙ্গলের মেয়েদের খেলার সময়। টেকনোলজির ব্যবহার দেখলাম। আমরা যা তৈরি করেছি তা সম্পূর্ণভাবে তৈরি। ইতিমধ্যে কলকাতা লিগে আর্টের ব্যবহার আমরা করেছি। এবং সফল। ফিফাতে আমাদের উদ্ভাবনার কথা বলেছি। তারা তেত্রিশটি প্রশ্ন আমাদের পাঠিয়েছিল। তার সাতাশটির উত্তর আমরা দিয়েছি। বাকি যে ছয়টি দিতে পারিনি তার জন্য আর্থিক প্রতিকুলতা দায়ী। কারণ, আমাদের তৈরি আর্ট আরও উন্নতভাবে প্রতিস্থাপিত করতে আর্থিক স্বচ্ছলতা জরুরি। যা আমাদের পরিকাঠামোয় সম্ভব হয়নি। আমরা ফিফার উত্তরের অপেক্ষায় রয়েছি”, বলছিলেন আশিষ পাল। (Football Video System India)

শুধু ফুটবল মাঠ নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং গবেষকরা অ্যাথলেটিক্স ট্রাকেও প্রযুক্তির ব্যবহার করতে চাইছেন। অ্যাথলেটিক্স ট্রাকে প্রযুক্তির ব্যবহারও নতুন নয়। কিন্তু তা ব্যয়বহুল। সেখানেও খুব কম খরচে প্রযুক্তিগত সুবিধার ব্যবস্থা করে দিতে চায়। ইতিমধ্যে এই নিয়ে রাজ্য অ্যাথলেটিক্স স়়ংস্থার সদ্য বিদায়ী সচিব কমল মৈত্রর সঙ্গে কথা হয়েছে। এবার নয়া সচিব জ্যোতির্ময়ী শিকদারের সঙ্গে কথা বলতে চায়।

আইএফএ আর্ট প্রযুক্তি ব্যবহার পরীক্ষামূলকভাবে কলকাতা লিগে করেছে। সেখানে ভালো ফল এসেছে।তারপর তা ফিফার অনুমতির জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় পাঠিয়েছে। এখন অপেক্ষা। মাঝে ফুটবল ভিডিয়ো সিস্টেম ইস্টবেঙ্গলের মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ব্যবহৃত হতে দেখে আক্ষেপ আশীষ পাল, প্রণবেশ মণ্ডলদের মধ্যে। (Football Video System India)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now