ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

IPL কে বিদায় ক্রিকেটর ধোনির, নতুন মরশুমে মেন্টরের ভূমিকায় দেখা যাবে মাহিকে

MS Dhoni
---Advertisement---

আইপিএলের রিটেনশন ঘিরে উত্তেজনা তুঙ্গে। মঙ্গলবার, ১৭ নভেম্বর বিকেল ৬টার মধ্যে দশটি দলকে চূড়ান্ত রিটেন এবং রিলিজ করা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার কথা। আর সেই তালিকা প্রকাশের আগেই ক্রিকেটপ্রেমীদের নজর মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যতের দিকে। পাশাপাশি অস্ট্রেলিয়ার একাধিক তারকা ক্রিকেটারকে নিয়েও তৈরি হয়েছে জল্পনা। এরই মধ্যে ধোনিকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন চেন্নাই সুপার কিংসের (CSK) কর্তারা।

MS Dhoni CSK: ধোনিকে নিয়ে আবেগঘন বার্তা CSK কর্তাদের

এবারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে। ২০২৬ সালের আইপিএলে একটিও ম্যাচ খেলেননি চেন্নাইয়ের এই তারকা ক্রিকেটার। এবার আইপিএল ক্রিকেটার হিসেবে তাঁর কেরিয়ারে ইতি পড়তে পারে বলেও জল্পনা চলছিলই। এবার সেই আশঙ্কাতেই কার্যত সিলমোহর পড়ল। IPL এর মাঠে এবার আর ব্যাট হাতে হেলিকপ্টার শট মারতে দেখা যাবে না ক্যাপটেন কুলকে। বরং মেন্টর হিসাবেই দলের দায়িত্ব সামলাবেন তিনি। এরই মধ্যে ধোনিকে নিয়ে মুখ খুলেছেন CSK-র অন্যতম কর্ণধার রূপা গুরুনাথও।

ধোনিকে বিরল প্রতিভার ক্রিকেটার বলে উল্লেখ করেছেন তিনি। রূপার কথায়, এমন ক্রিকেটার জীবনে একবারই আসেন। CSK-র শুরু থেকেই ধোনি দলের সঙ্গে রয়েছেন। তাঁর নেতৃত্বেই ফ্র্যাঞ্চাইজির ভিত তৈরি হয়েছে। মাঠের বাইরেও দলের জন্য তাঁর অবদান অপরিসীম। তাঁর ঠান্ডা মাথার নেতৃত্ব, নিষ্ঠা এবং সমর্থকদের সঙ্গে সম্পর্ক চিরকাল মনে রাখার মতো। পাশাপাশি রূপা জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে ভবিষ্যতে মাঠে না থাকলেও CSK পরিবারের সদস্য হয়েই থাকবেন ধোনি। মেন্টর হিসেবে দলের সঙ্গে যুক্ত থাকবেন তিনি।

ধোনির অবদান শুধু ট্রফিতে সীমাবদ্ধ নয়, বলছেন বিশ্বনাথন

ধোনিকে নিয়ে আবেগপ্রবণ চেন্নাই সুপার কিংসের ম্যানেজিং ডিরেক্টর কে এস বিশ্বনাথনও। তাঁর মতে, ধোনির কৃতিত্ব শুধু মাঠের সাফল্য বা জেতা ট্রফির মধ্যে সীমাবদ্ধ নয়। চেন্নাই শহরের সঙ্গে তাঁর সম্পর্কই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। ধোনি যেমন চেন্নাইকে আপন করে নিয়েছেন, তেমনই শহরের মানুষও তাঁকে নিজেদের একজন করে নিয়েছেন।

বিশ্বনাথনের কথায়, ভবিষ্যতে CSK-র জেতা ট্রফিগুলির কথা যেমন মনে থাকবে, তেমনই মনে থাকবে ধোনির নেতৃত্বের কথা। হলুদ জার্সিতে মাঠে ধোনিকে আর দেখতে না পাওয়ার আক্ষেপ থাকলেও, দলের ক্রিকেটারদের পাশে মেন্টর হিসেবে তাঁকে পাওয়াটা বড় প্রাপ্তি বলে মনে করছেন তিনি।

অস্ট্রেলিয়ার তারকাদের নিয়ে তৈরি জল্পনা

এদিকে আগামী বছর অস্ট্রেলিয়ার ক্রিকেট সূচি বেশ ব্যস্ত। ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে তাদের। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলার সম্ভাবনাও রয়েছে। ফলে আগামী টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং ট্রাভিস হেডের মতো তারকা ক্রিকেটাররা শেষ পর্যন্ত আইপিএলে খেলবেন কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা।

অন্যদিকে, রিটেনশন ডেডলাইনের আগেই বড় সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৪ কোটি টাকার বিনিময়ে হর্ষল প্যাটেলকে গুজরাট টাইটান্সের হাতে তুলে দিয়েছে তারা। ফলে রিটেনশন তালিকা প্রকাশের আগে দলগুলির অঙ্ক কীভাবে বদলায়, সেদিকেও নজর রয়েছে ক্রিকেটমহলের।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now