সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে (Bangladesh vs Pakistan) ম্যাচের উত্তাপ ফুটবল মাঠের পাশাপাশি গ্যালারিতেও ছিল তুঙ্গে। বাংলাদেশের সমর্থকদের প্রদর্শিত একের পর এক বিশাল টিফোতে উঠে এল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিবাদের ছবি তুলে ধরে নজর কাড়লেন বাংলাদেশের সমর্থকরা। তবে গ্যালারিতে প্রতিবাদের সেই আবহ থাকলেও শেষ পর্যন্ত মাঠে জয় অধরাই থেকে গেল বাংলাদেশের।
টিফোতে ফিরে এল ১৯৭১-এর মুক্তিযুদ্ধ
পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ চলাকালীন গ্যালারিতে বিশাল টিফো প্রদর্শন করেন বাংলাদেশের সমর্থকরা। সেখানে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বুটের নিচে পিষ্ট হচ্ছে পাকিস্তানি সেনা। (Bangladesh vs Pakistan) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সেই স্মৃতিকে সামনে রেখেই তৈরি হয়েছিল এই ছবি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং পাকিস্তানি সেনাবাহিনীর পরাজয়ের ঐতিহাসিক প্রেক্ষাপটই যেন নতুন করে তুলে ধরলেন সমর্থকরা।

ছাগল বনাম রয়্যাল বেঙ্গল টাইগার
(Bangladesh vs Pakistan) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশের সমর্থকদের এই টিফো শুধু প্রতিপক্ষকে খোঁচা দেওয়ার আয়োজন ছিল না, বরং দেশের স্বাধীনতার ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতিকে ফুটবল গ্যালারিতে তুলে ধরারও এক অভিনব প্রয়াস। শুধু মুক্তিযুদ্ধের ছবিই নয়, গ্যালারিতে দেখা যায় আরও একটি ব্যতিক্রমী টিফো। সেখানে লেখা ছিল, ‘যুগ বদলেছে, জবাব বদলায়নি।’ ছবিতে পাকিস্তানের পতাকা জড়ানো একটি ছাগলকে শিকার করতে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগারকে। রয়্যাল বেঙ্গল টাইগারের মাধ্যমে বাংলাদেশকেই প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে স্পষ্টত। এই দুই টিফো ঘিরে গ্যালারিতে তৈরি হয় বিশেষ আবহ। ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও ইতিমধ্যে নজর কেড়েছে বাংলাদেশ সমর্থকদের এই প্রতিবাদী প্রদর্শন।
শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
তবে সমর্থকদের আবেগ ও লড়াইয়ের ছবি মাঠের ফলাফলে সেরকমভাবে প্রতিফলিত হয়নি। (Bangladesh vs Pakistan) গোটা ম্যাচে পাকিস্তানের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ৮৬ মিনিটে আব্দুল আরশাদের করা একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। মাঠে বাংলাদেশ হারলেও গ্যালারিতে প্রদর্শিত সেই প্রতিবাদী টিফোই ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে রইল।
ফাইনালে মহারণ ভারত-পাকিস্তান
অন্য সেমিফাইনালে ভুটানকে হারিয়ে আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল ভারত। ফলে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর খেতাবি লড়াইয়ে এবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একদিকে দুই দেশের ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে (Bangladesh vs Pakistan) বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালের উত্তপ্ত আবহ—সব মিলিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে উত্তেজনা ক্রমশ তুঙ্গে।














