ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ব্যাটিং ব্যর্থতা ঢাকল বোলিং, অক্ষর-অর্শদীপের দাপটে কিউয়ি-বধ; সিরিজ ভারতের

India vs New Zealand 5th ODI
---Advertisement---

(India vs New Zealand 5th ODI) মাত্র ২০৯ রানের পুঁজি। একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিংয়ে চূড়ান্ত বিপর্যয়। কিন্তু সেই রানকেই কীভাবে জয়ের রসদে পরিণত করতে হয়, রবিবার বে ওভালে তা দেখিয়ে দিল ভারত। দুরন্ত বোলিংয়ের সামনে মাত্র ১৮৭ রানেই গুটিয়ে গেল নিউ জিল্যান্ড। ২২ রানে পঞ্চম তথা শেষ ওয়ান ডে জিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরল টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের।

টসে জিতে বোলিং, অভিষেক যশের

বে ওভালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। শুভমন গিল ও কেএল রাহুল আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় এই ম্যাচে ভারতের নেতৃত্বে ছিলেন শ্রেয়স আইয়ার। (India vs New Zealand 5th ODI) প্রথমবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় যশ ঠাকুরের। অক্ষর প্যাটেলের হাত থেকে অভিষেকের ক্যাপ পান তিনি।

ব্যাটিং বিপর্যয়ে ২০৯ রানেই শেষ ভারত

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। (India vs New Zealand 5th ODI) ম্যাথিউ ফিশারের বলে ৭ রানে আউট হন রোহিত শর্মা। এরপর বিরাট কোহলিও ফিশারের শিকার হন। উইকেটকিপার টিম সাইফার্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মাত্র ৩৩ রানে দুই উইকেট হারায় ভারত। এরপর জ্যাকব ডাফির বলে ১৮ রানে আউট হন ঋতুরাজ গায়কোয়াড়। ব্লেয়ার টিকনারের বলে ২২ রানে ফেরেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ফলে মাত্র ৩৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

সেখান থেকে অক্ষর প্যাটেল ও ঈশান কিষান লড়াই চালান। দু’জনেই ৪৬ রান করেন। অক্ষরকে ফেরান মাইকেল ব্রেসওয়েল। এরপর নিক কেলির হাতে ক্যাচ দিয়ে স্যান্টনারের বলে ২২ রানে ফেরেন নমন ধীর। অকিব নবি ৫ এবং যশ ঠাকুর শূন্য রানে আউট হন। স্যান্টনারের তৃতীয় শিকার হন যশ। ৪৬ রান করে ডাফির বলে আউট হন ঈশান। শেষ পর্যন্ত ৪২.১ ওভারে ২০৯ রানে অলআউট হয় ভারত। নিউ জিল্যান্ডের হয়ে ডাফি ও স্যান্টনার তিনটি করে, ফিশার দুটি এবং ব্রেসওয়েল ও টিকনার একটি করে উইকেট নেন।

ক্যাচ মিস, তবুও বোলারদের দাপট

(India vs New Zealand 5th ODI) ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় নিউ জিল্যান্ডও। মহম্মদ সিরাজের বলে যশ ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে ১৪ রানে ফেরেন টিম সাইফার্ট। এরপর অর্শদীপের বলে দুরন্ত ক্যাচ নিয়ে উইল ইয়ংকে ২২ রানে ফেরান ঋতুরাজ গায়কোয়াড়।

তবে ফিল্ডিংয়ে ফের হতাশ করে ভারত। বিরাট কোহলির হাতে ডিন ফক্সক্রফটের সহজ ক্যাচ পড়ে যায়। পরবর্তীতে যশ ঠাকুরও নিজের বোলিংয়ে ক্যাচ ফেলেন। সুযোগ নষ্টের মধ্যেই অর্শদীপ নিক কেলিকে ২৪ রানে বোল্ড করেন। সিরাজের বলে ১ রানে বোল্ড হন ফিন অ্যালেন।

এরপর অকিব নবির বলে ১৯ রানে আউট হন ব্রেসওয়েল। ৩১ রানে ফক্সক্রফটকে বোল্ড করে ভারতকে বড় স্বস্তি দেন যশ ঠাকুর। স্যান্টনার ২৪ রান করে নমন ধীরের বলে আউট হন। এরপর অর্শদীপের বলে ১৬ রানে ফেরেন ক্রিশ্চিয়ান ক্লার্ক।

২২ রানে জয়, সিরিজ ভারতের

শেষদিকে জ্যাকব ডাফি ৯ রান করে অক্ষরের বলে আউট হন। (India vs New Zealand 5th ODI) শেষ উইকেটে ব্লেয়ার টিকনারকে স্টাম্পিং করেন ঈশান কিষান। ৪৮.১ ওভারে ১৮৭ রানে শেষ হয় নিউ জিল্যান্ডের ইনিংস। ভারতের হয়ে অর্শদীপ সিং তিনটি, মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল দুটি করে এবং অকিব নবী, নমন ধীর ও যশ ঠাকুর একটি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে ৪৬ রান এবং বল হাতে দুটি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অক্ষর। অন্যদিকে, অভিষেকেই উইকেট নিয়ে নজর কাড়েন যশ ঠাকুর। সব মিলিয়ে ২২ রানে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ ৩-১ ব্যবধানে শেষ করল ভারত। এর আগে টি-টোয়েন্টি সিরিজও ৩-২ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now