বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী রাষ্ট্রনেতা, এক টেবিলে। (Trump-Xi-Putin Meeting) আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা। চিনের শেনঝেনে মুখোমুখি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট (Vladimir Putin) ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার তিন পরমাণু শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানের এই প্রথম ত্রিপাক্ষিক বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বৈঠকের সূচনাতেই ট্রাম্পের মন্তব্য, “আমরা ইতিহাস তৈরি করছি।” ইউক্রেন যুদ্ধের অবসান থেকে শুরু করে পরমাণু অস্ত্রের সংখ্যা কমানো, একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় উঠে আসে আলোচনায়।
Table of Contents
ঐতিহাসিক বৈঠকে কী বললেন শি জিনপিং?
(Trump-Xi-Putin Meeting) বৈঠকের আয়োজক চিনের প্রেসিডেন্ট (Xi Jinping) শি জিনপিং দুই রাষ্ট্রনেতাকে স্বাগত জানান। তাঁর কথায়, “চিন, রাশিয়া ও আমেরিকার রাষ্ট্রপ্রধানদের এই ঐতিহাসিক সমাবেশের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বিশ্বকে একটি অভিন্ন পরিবারের সঙ্গে তুলনা করে শি বলেন, “বিচ্ছিন্ন দ্বীপের মতো পৃথিবীর দিন শেষ হয়েছে। আমরা একই বিশ্বগ্রামের বাসিন্দা। আমাদের উত্থান-পতন একে অপরের সঙ্গে জড়িত।”
BREAKING: President Trump meets with Russian President Vladimir Putin and Chinese President Xi Jinping in China for a historic trilateral summit. The leaders of three major world powers are now holding high-stakes talks in a rare diplomatic gathering drawing global attention. https://t.co/ZecmnrpeRF
— Fox News (@FoxNews) November 19, 2026
তিনি আরও বলেন, বড় দেশগুলির মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা কোনও বিকল্প নয়, বরং তা অত্যন্ত জরুরি। সাম্প্রতিক বছরগুলিতে রাশিয়ার সঙ্গে চিনের কৌশলগত সমন্বয় এবং আমেরিকার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতার সম্পর্ক গড়ে তোলার কথাও তুলে ধরেন তিনি।
ইউক্রেন যুদ্ধ নিয়ে কী বললেন পুতিন?
রুশ প্রেসিডেন্ট (Vladimir Putin) ভ্লাদিমির পুতিন বলেন, আঞ্চলিক সংঘাতের সমাধান, বিশেষত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তিন দেশেরই অভিন্ন স্বার্থ ও দায়িত্ব রয়েছে। তাঁর কথায়, “আমাদের সময়ের বিভিন্ন হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় তিন দেশের স্বার্থ এক।”(Trump-Xi-Putin Meeting)
আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধের মতো সমস্যার মোকাবিলায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও বলেন পুতিন। তাঁর বিশ্বাস, রাশিয়া, আমেরিকা ও চিন একসঙ্গে কাজ করলে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
পরমাণু অস্ত্র কমানোর বার্তা ট্রাম্পের
(Trump-Xi-Putin Meeting) আলোচনায় বিশেষ গুরুত্ব পায় পরমাণু নিরস্ত্রীকরণ। (Donald Trump) ট্রাম্প বলেন, “বিশ্বের তিন বৃহত্তম পরমাণু শক্তিধর দেশ হিসেবে আমেরিকা, রাশিয়া ও চিনের হাতে পরমাণু অস্ত্রের সংখ্যা কমানো এবং সেগুলির ব্যবহারের ঝুঁকি হ্রাস করার বিশেষ সুযোগ রয়েছে।”
পরমাণু অস্ত্র ছেড়ে দেওয়া যে কোনও রাষ্ট্রনেতার পক্ষেই সহজ নয়, তা স্বীকার করেও ট্রাম্প বলেন, বিশ্বনেতাদের মধ্যে সহযোগিতা অত্যন্ত জরুরি। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করব।”
ত্রিপাক্ষিক বৈঠকের আগে আলাদা বৈঠক
JUST IN: 🇺🇸🇷🇺🇨🇳 Trilateral meeting between President Trump, Xi Jinping, and Putin officially begins. https://t.co/VTFRoUiaPe
— BRICS News (@BRICSinfo) November 19, 2026
এই (Trump-Xi-Putin Meeting) ঐতিহাসিক বৈঠকের আগে পুতিনের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেন ট্রাম্প। ক্রেমলিনের দাবি, সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হয়। বৈঠকের পর পুতিনের মেজাজ ছিল ‘অত্যন্ত ভালো’। এরপর শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। চিনের জমকালো আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, পুতিনকে নিয়ে তিন নেতার যৌথ বৈঠক সফল হবে।
চিনে আয়োজিত এশিয়া-প্যাসিফিক ইকনমিক কো-অপারেশন (APEC) সম্মেলনের পার্শ্ববৈঠক হিসেবেই এই ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন রাষ্ট্রনেতার এই বৈঠক আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে কি না, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব।













