ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পদত্যাগের পর প্রত্যাবর্তনের প্রস্তুতি ! জেনসেন হুয়াংকে ফেরাতে বোর্ডের উপর চাপ

---Advertisement---

বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়ার (Nvidia) সিইও পদে ফিরতে পারেন সংস্থার প্রাক্তন প্রধান জেনসেন হুয়াং। তাঁর পদত্যাগের কয়েক দিনের মধ্যেই তাঁকে ফেরানোর দাবিতে সরব হয়েছেন সিলিকন ভ্যালির একাধিক প্রভাবশালী প্রযুক্তি কর্তা। তাঁদের মধ্যে রয়েছেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক এবং এপিক গেমসের সিইও টিম সুইনি। ফিনান্সিয়াল টাইমসের (Financial Times) প্রতিবেদন অনুযায়ী, হুয়াংয়ের প্রত্যাবর্তনের জন্য সংস্থার পরিচালন পর্ষদের উপর চাপ তৈরির পরিকল্পনা করছেন তাঁর ঘনিষ্ঠরা। (Jensen Huang Nvidia CEO Return)

কেন পদত্যাগ জেনসেন হুয়াং-এর?

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করতে হয়েছিল হুয়াংকে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সিঙ্গাপুরের সংস্থা মেগাস্পিডের (Megaspeed) এক্সিকিউটিভ অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। পাশাপাশি, এনভিডিয়ার হেলথকেয়ার বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গেও তাঁর সম্পর্কের অভিযোগ সামনে আসে। কিম্বারলি সরাসরি হুয়াংয়ের অধীনে কাজ করতেন বলে জানা গিয়েছে। এই অভিযোগের পর সংস্থার অভ্যন্তরীণ নিয়ম এবং কর্মক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার রুখতে নেওয়া পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করছে এনভিডিয়ার পরিচালন পর্ষদ। (Jensen Huang Nvidia CEO Return)

হুয়াংকে ফেরাতে ‘ওয়ার রুম’ তৈরির পরিকল্পনা

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ঘনিষ্ঠ মহলে এনভিডিয়ায় ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন হুয়াং। তাঁকে ফেরাতে সিলিকন ভ্যালির প্রভাবশালী কর্তাদের নিয়ে একটি ‘ওয়ার রুম’ তৈরির পরিকল্পনা চলছে। এমনকী, হোয়াইট হাউসের সমর্থন আদায়েরও চেষ্টা করা হতে পারে। ইলন মাস্ক এবং টিম সুইনি প্রকাশ্যে হুয়াংকে ফেরানোর দাবিতে সমর্থন জানিয়েছেন। ‘Bring Jensen Back’ শ্লোগানে একটি খোলা চিঠিও প্রকাশিত হয়েছে। এনভিডিয়ার একাংশ কর্মীও প্রাক্তন CEO-র প্রত্যাবর্তনের পক্ষে সরব হয়েছেন।

প্রত্যাবর্তনের পথে বাধা কোথায়?

তবে হুয়াংয়ের প্রত্যাবর্তন সহজ হবে না। আমেরিকার অর্থসচিব স্কট বেসেন্ট রবিবার এনভিডিয়ার নেতৃত্বে বড়সড় পরিবর্তনের দাবি জানিয়েছেন। অন্যদিকে, অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস এবং সংস্থার ম্যানেজমেন্ট টিম ব্যবসা স্থিতিশীল রাখার চেষ্টা করছে। মঙ্গলবার সংস্থার ত্রৈমাসিক আর্থিক ফল প্রকাশের কথা। এদিকে, এনভিডিয়ার পরিচালন পর্ষদ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আর্মের (Arm) সিইও রেনে হাসের সঙ্গেও যোগাযোগ করেছে বলে আগের এক প্রতিবেদনে জানিয়েছিল ফিনান্সিয়াল টাইমস। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি বলে জানিয়েছে বোর্ড। (Jensen Huang Nvidia CEO Return)

এনভিডিয়ার দুই শেয়ারহোল্ডার ব্র্যাড গার্স্টনার এবং গ্যাভিন বেকারও পরিচালন পর্ষদকে লেখা চিঠিতে হুয়াংয়ের প্রত্যাবর্তনের সম্ভাবনা খোলা রাখার আবেদন জানিয়েছেন। তবে এই বিষয়ে এনভিডিয়া এবং হুয়াংয়ের প্রতিনিধিরা কোনও মন্তব্য করেননি।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now