ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দিল্লিতে ৩৩ লক্ষ SIR নোটিসের ৯৮ শতাংশের নিষ্পত্তি, তালিকায় আডবাণী-জয়শঙ্কর-রেখা গুপ্তারা

SIR Notice
---Advertisement---

রাজধানীতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় বড়সড় অগ্রগতি। ভোটারদের তথ্যের অসঙ্গতি খুঁজে এখনও পর্যন্ত ৩৩ লক্ষেরও বেশি নোটিস পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তার মধ্যে ৩২ লক্ষ ৮০ হাজারেরও বেশি নোটিসের নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে জানালো কমিশন। অর্থাৎ, মোট নোটিসের ৯৮ শতাংশেরও বেশি সমস্যার সমাধান হয়েছে। বাকি মামলাগুলি নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশনের হাতে সময় রয়েছে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

Delhi SIR Voter List 2026: নোটিস পেয়েছেন একাধিক হেভিওয়েট

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দিল্লিতে মোট ৩,৩৬৭ জন বিশিষ্ট ভোটারের নাম রয়েছে এই তালিকায়। তাঁদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, নয়াদিল্লির সাংসদ বাঁসুরি স্বরাজ, প্রাক্তন দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব এবং বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী। তালিকায় রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। এছাড়া প্রাক্তন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও তাঁর স্ত্রী এবং সিপিএম সাংসদ জন ব্রিটাসের স্ত্রী ও ছেলের কাছেও নোটিস পাঠানো হয়েছে।

তবে কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ৯৮ শতাংশের বেশি মামলার নিষ্পত্তি হয়েছে। বাকি কাজও খুব শীঘ্রই সম্পন্ন হবে।

SIR-এ কত আবেদন জমা পড়েছে?

দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ১৭ নভেম্বরের বুলেটিন অনুযায়ী, ৩১ অগস্ট থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মোট ৪ লক্ষ ৬২ হাজার ৯৯২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য ফর্ম-৬ জমা পড়েছে ৩ লক্ষ ১৪ হাজার ৩০০টি। বিদেশে বসবাসকারী ভারতীয় ভোটারদের জন্য ফর্ম-৬এ জমা পড়েছে ৫৭৪টি।

অন্যদিকে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি বা নাম বাদ দেওয়ার জন্য ফর্ম-৭ জমা পড়েছে ৩২ হাজার ৩০টি। ঠিকানা পরিবর্তন, তথ্য সংশোধন, ভোটার কার্ড বদল এবং বিশেষভাবে সক্ষম ভোটার হিসেবে চিহ্নিত হওয়ার জন্য ফর্ম-৮ জমা পড়েছে ১ লক্ষ ১৬ হাজার ৮৮টি। এর আগে ৩১ অগস্টের পূর্বে জমা পড়েছিল ৫১ হাজার ৪৭১টি ফর্ম-৭। ফলে মোট এই ধরনের আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০১।

কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা?

গত ৩১ অগস্ট প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। ২৫ নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর সুযোগ রয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে সমস্ত আবেদনের নিষ্পত্তি করার কথা। এরপর আগামী ২২ ডিসেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। (Delhi SIR Voter List 2026)

যাঁদের নাম ASDD (অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত ও ডুপ্লিকেট) হিসেবে চিহ্নিত হওয়ার কারণে খসড়া তালিকায় ওঠেনি, তাঁদেরও প্রয়োজনীয় নথি-সহ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সুযোগ দিয়েছে কমিশন। ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে ১৮ বছর পূর্ণ হওয়া যোগ্য নাগরিকরাও ফর্ম-৬ জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে পারবেন।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now