বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। বাড়িতে ফিরল নিথর দেহ। মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার জঙ্গল থেকে উদ্ধার হলো ইন্ডিগোর এক মহিলা কর্মীর রক্তাক্ত দেহ। মৃতার নাম বর্ষা তুরকর (৩৫)। পুনে বিমানবন্দরে ইন্ডিগোর টিকিট কাউন্টারে কাজ করতেন তিনি। ২০২৪ সালে তাঁর বিয়ে হয়। বর্ষার স্বামী ইন্দোরে থাকেন। দীপাবলি উপলক্ষে তাঁর আড়াই বছরের মেয়েকে সঙ্গে নিয়ে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় নিজের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকেই বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ইতিমধ্যেই ওই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ (maharasthr cops probe murder)।
maharasthr cops probe murder: কী ঘটেছিল সেদিন?
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪ টের দিকে বাড়ি থেকে বেরিয়ে নীতেশ আগরওয়াল নামে এক বন্ধুর সঙ্গে ওয়াইনগঙ্গা নদীর ধারে ঘুরতে যান বর্ষা। কয়েক ঘণ্টা পর নীতেশ বর্ষার পরিবারকে ফোন করে বিপদের কথা জানান। খবর পেয়ে পরিবারের লোকজন মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার বন্ডরানি জঙ্গলে পৌঁছান। সেখানে বর্ষাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। তারপর সেখান থেকে স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আটক বর্ষার বন্ধু
পুলিশের প্রাথমিক অনুমান, বর্ষাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আগরওয়ালের দাবি, মুখোশধারী অজ্ঞাত ব্যক্তিরা তাদের ওপর হামলা চালিয়ে লুটপাট করেছে। যদিও, আগরওয়াল এই ভয়াবহ হামলার কথা বলেও তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। এতেই পুলিশের আরও সন্দেহ বাড়ে। তাঁকে জিজ্ঞাসাবাদ করায় তাঁর কথায় একাধিক অসঙ্গতি মিলেছে। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বর্ষার বাবার বক্তব্য, “সে ছিল আমার বড় মেয়ে। ঘটনাটি ঘটার পর আমি এ বিষয়ে জানতে পারি।” ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। ঘটনার পিছনে প্রকৃত কারণ কী তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।










