ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শক্তি হারিয়েছে ‘আকভান’, তবে কি এবার নামবে পারদ? তাপমাত্রা নিয়ে বড় পূর্বাভাস

Weather Update
---Advertisement---

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে শুরু করলেও পুরোপুরি স্বস্তি ফিরছে না বাংলার আবহাওয়ায়। (Weather Update) কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে সপ্তাহের শুরু থেকেই বদলাতে পারে আবহাওয়ার পরিস্থিতি। এমনকী আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের পূর্বাভাসে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। দ্রুত শক্তিক্ষয় হওয়ায় এর প্রত্যক্ষ প্রভাব প্রায় শেষ। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে তৈরি মেঘপুঞ্জের জেরে দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। (Weather Update) শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের এক-দু’টি জায়গায় বজ্রপাতের আশঙ্কা বেশি। রবিবার ও সোমবারও আংশিক মেঘলা আকাশের পাশাপাশি স্থানীয়ভাবে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

(Weather Update) উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কয়েকটি জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের এক-দু’টি জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামী দু-তিন দিন উল্লেখযোগ্য বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবারও কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া

কলকাতায় শনিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (Weather Update) আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। তবে কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে। সোমবার থেকে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। (Weather Update) আগামী সপ্তাহের মধ্যে কলকাতার পারদ ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে কলকাতার তুলনায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম থাকতে পারে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now