ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে টার্মিনালে প্রবেশ, বিমানবন্দরে পাকড়াও যুবক

Delhi Airport
---Advertisement---

বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী টপকে ভিতরে ঢোকার চেষ্টা। তাও আবার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ (Delhi Airport) বিমানবন্দর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (IGI) টার্মিনাল-৩-এ। বৈধ বিমানযাত্রার নথি ছাড়াই জোর করে প্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। তবে CISF-এর তৎপরতায় কয়েক মিনিট নয়, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ধরা পড়েন ওই ব্যক্তি। বুধবারের এই ঘটনার ২৫ সেকেন্ডের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

কীভাবে ঘটল ঘটনা?

CISF সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর প্রায় ৩টে নাগাদ দিল্লির IGI বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ডিপারচার গেট দিয়ে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করেন ওই ব্যক্তি। হরিয়ানার বাসিন্দা ওই ব্যক্তির কাছে (Delhi Airport) বিমানবন্দরের ভিতরে প্রবেশের জন্য প্রয়োজনীয় বৈধ ভ্রমণ নথি ছিল না। গেটে কর্তব্যরত CISF কর্মীরা তাঁকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে তাঁদের ঠেলে ভিতরে ঢুকে পড়েন তিনি।

কয়েক সেকেন্ডেই অভিযুক্তকে ধরে ফেলল CISF

(Delhi Airport) ঘটনার ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রথমে এক CISF জওয়ান ওই ব্যক্তিকে আটকে রাখার চেষ্টা করছেন। কিন্তু তাঁকে ধাক্কা দিয়ে কয়েক মিটার ভিতরে এগিয়ে যান অভিযুক্ত। পরিস্থিতি বুঝে দ্রুত এগিয়ে আসেন এক সশস্ত্র CISF জওয়ান। এরপর কুইক রেসপন্স টিম (QRT)-এর সদস্যদের সহায়তায় কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়।

CISF-এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “অসাধারণ সতর্কতা ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে টার্মিনাল-৩-এর ডিপারচার গেটে মোতায়েন CISF কর্মীরা বৈধ ভ্রমণ নথি ছাড়া জোর করে প্রবেশের চেষ্টা করা এক ব্যক্তিকে দ্রুত আটক করেন।”

ব্যাগে মিলল পরিচয়পত্র ও শিক্ষাগত শংসাপত্র

ওই ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেই ব্যাগের ভিতরে কয়েকটি পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র পাওয়া গিয়েছে। আটক ব্যক্তিকে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কী কারণে তিনি জোর করে (Delhi Airport) বিমানবন্দরের ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

কেন এত কড়া বিমানবন্দরের নিরাপত্তা?

উল্লেখ্য, দিল্লির IGI বিমানবন্দরকে অতি স্পর্শকাতর (Hyper-Sensitive) নিরাপত্তা ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার দেশীয় ও আন্তর্জাতিক যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন। (Delhi Airport) বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগে CISF কর্মীরা যাত্রীদের বৈধ বিমানযাত্রার নথি ও পরিচয়পত্র যাচাই করেন। বিমানবন্দরের কর্মীদেরও প্রবেশের জন্য নিজস্ব পরিচয়পত্র দেখাতে হয়। বিমানবন্দরের নিরাপত্তায় সশস্ত্র জঙ্গি-দমন ব্যবস্থার দায়িত্বে রয়েছে CISF। সময়মতো নিরাপত্তারক্ষীদের তৎপরতায় এদিন সম্ভাব্য নিরাপত্তা বিপত্তি এড়ানো সম্ভব হয়েছে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now