ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পরিবেশ বাঁচানোর শ্লোগানই সার, মুম্বইয়ে গাছ কাটার ঘটনায় তোপ দিয়া মির্জার, পাশে রিচা

Mumbai Tree Cutting
---Advertisement---

উন্নয়নের নামে একের পর এক গাছ কাটা নিয়ে পরিবেশপ্রেমীদের উদ্বেগ নতুন নয়। এবার মুম্বইয়ের ভারসোভা নানা-নানি পার্কে গাছ কাটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী দিয়া মির্জা। সমাজ মাধ্যমে একের পর এক ছবি পোস্ট করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তিনি। তাঁর কথায়, গাছ কাটার এই দৃশ্য দেখে হৃদয় যেন টুকরো টুকরো হয়ে গিয়েছে। শুধু দিয়া নন, এই ঘটনায় সরব হয়েছেন অভিনেত্রী রিচা চাড্ডাও।

Tree Cutting in Mumbai: গাছ কাটার ছবি পোস্ট করে কী লিখলেন দিয়া?

সম্প্রতি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির অভিনেত্রী পূজা রুপারেল ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে মুম্বইয়ের ভারসোভা নানা-নানি পার্কে একের পর এক গাছ কাটার দৃশ্য দেখা যায়। ভিডিয়োতে এই পরিস্থিতি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। গাছ কাটার প্রতিবাদ জানাতে গিয়ে কান্নায় ভেঙেও পড়েন তিনি।

পূজার সেই ভিডিয়ো সামনে আসতেই বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া জানান দিয়া মির্জা। এক্স হ্যান্ডেলে পার্কের গাছগুলির কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমাদের হৃদয় টুকরো টুকরো হয়ে গিয়েছে।” একইসঙ্গে মানুষের প্রতি তাঁর আবেদন, ঘৃণা ও উদাসিনতা যেন আমাদের অনুভূতিগুলিকে ভোঁতা করে না দেয়। এই যন্ত্রণাকে অনুভব করতে হবে, প্রতিবাদী মনোভাবও ধরে রাখতে হবে।

দিয়া আরও লেখেন, সারা বিশ্ব যখন পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে কথা বলছে, তখনই কেটে ফেলা হচ্ছে জীবনের আলো ও শ্বাসের উৎস গাছগুলিকে। তাঁর কথায়, যে গাছ প্রাণের ধারক, সেগুলিকেই টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। তবে এত কিছুর মধ্যেও পরিস্থিতি কাটিয়ে ওঠার আশা প্রকাশ করেছেন অভিনেত্রী।

রিচা চাড্ডারও ইঙ্গিতপূর্ণ পোস্ট

এই ঘটনা নিয়ে সরব হয়েছেন রিচা চাড্ডাও। যদিও নিজের পোস্টে সরাসরি গাছ কাটার প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি, তবে তাঁর বক্তব্য থেকে মুম্বইয়ে আয়োজিত আর্থশট প্রাইজ় অনুষ্ঠানের দিকে কটাক্ষের ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন অনেকে।

অন্যদিকে, পূজা রুপারেলও প্রশ্ন তুলেছেন, আর কত প্রাণহানি এবং কত দিন এমন পরিস্থিতি চললে কর্তৃপক্ষ বুঝবে যে প্রকৃতিই আসল শক্তি? গাছ কাটা বন্ধ করা এবং ঘটনার জবাবদিহির দাবিও জানিয়েছেন তিনি।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now