ভয়াবহ অগ্নিকাণ্ড থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেটের এক বাণিজ্যিক ভবনে। সোমবার ভোররাতে ওই আগুনে ১১ জনের মৃত্যু হয়েছে হয়েছে বলে খবর। অন্তত ১৬ জন আহত। এমনটাই জানিয়েছে পুলিশ (fire in thailands)।
fire in thailands: বাণিজ্যিক ভবনে আগুন
থাইল্যান্ড সরকার জানিয়েছে, ভোর ৩টে ১৭ মিনিট নাগাদ ফুকেটের পাটং এলাকায় ফাং মুয়াং সাই কোর রোডে একটি চারতলা বাণিজ্যিক ভবনে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আহতদের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মায়ানমারের নাগরিক। পুলিশ জানিয়েছে, নিহত বা আহতদের মধ্যে কোনও পর্যটক ছিলেন না (fire in thailands)।
তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ওই ভবনের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। সেখান থেকেই আগুন বিভিন্ন বিল্ডিং-এ ছড়িয়ে পড়ে। এই ভবনের নীচের দিকে অনেক মোটরবাইক রাখাছিল। সেখানেই প্রথম আগুন লাগে। সেখান থেকেই আগুন পাশেই পর পর ৪টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ২ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।
শর্ট সার্কিট থেকে আগুন?
পুলিশ সূত্রে খবর, আগুন নিচতলা থেকে উপরের তলাতেও ছড়িয়ে পড়ে। সেখানেই আটকে পড়েন বহু মানুষ। আগুনের কালো ধোঁয়ায় দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। মৃতদের মধ্যে রয়েছে ৮ জন মহিলা ও ৩ জন পুরুষ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, ফুকেটে বারবার আগুন লাগায় অগ্নি নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছিল ২৭ জনের। ফুকেটের এই অগ্নিকাণ্ডে পর্যটকের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্নের মুখে উঠল।













