ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চোপড়া পঞ্চায়েতে বড়সড় বদল, তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ ১৯ জনের

Chopra Panchayat
---Advertisement---

উত্তর দিনাজপুরের (Chopra Panchayat) চোপড়া পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন। রাজ্যে পালা বদলের পর এবার পঞ্চায়েতের মোট ২৪ জন সদস্যের মধ্যে ১৯ জন তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দিলেন। কলকাতার কসবা বিধানসভা এলাকার নারকেলবাগানে কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডে NCPI-এর নতুন দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য বিষয়, এই কার্যালয়টি একসময় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ছিল। একসঙ্গে এতজন নির্বাচিত সদস্যের দলবদল ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

উন্নয়নের স্বার্থেই দলবদল, দাবি সদস্যদের

যোগদানকারী পঞ্চায়েত সদস্যদের দাবি, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন এলাকার উন্নয়নমূলক কাজ করতে গিয়ে তাঁরা একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। দলের কাজের ধরন নিয়েও তাঁদের দীর্ঘদিনের মতবিরোধ ছিল। প্রতিবাদ জানিয়েও কোনও সমাধান মেলেনি বলে অভিযোগ তাঁদের।

যোগদানের পর (Chopra Panchayat) পঞ্চায়েতের সহকারি সভাপতি ফজলুল হক বলেন, “তৃণমূল কংগ্রেসের কাজের ধরনের সঙ্গে আমাদের মতের বিরোধ অনেকদিন ধরে ছিল। প্রতিবাদ করেও কোনও সুরাহা পাইনি। মানুষের কাছে আমরা দায়বদ্ধ। তাঁদের পরিষেবা দিতে না পারলে আগামী দিনে মানুষের প্রশ্নের মুখে পড়তে হবে। তাই দুই সরকারের জনমুখী প্রকল্পগুলি গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। গ্রামস্তরে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য যে প্ল্যাটফর্ম দরকার, সেটা এখন NCPI।”

অন্যদিকে, যোগদানকারী সদস্যা পারুল বানো বলেন, “আমরা প্রথমে তৃণমূলে ছিলাম। এখন উন্নয়নের লক্ষ্যে NCPI-তে যোগ দিয়েছি।”

৯ পঞ্চায়েত সমিতির মধ্যে ২টি ইতিমধ্যেই দখলে, দাবি জেলা সভাপতির

এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন NCPI-এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি মহম্মদ জাহিদুল। তিনি জানান, এর আগে উত্তর দিনাজপুরের ন’টি পঞ্চায়েত সমিতির মধ্যে দু’টি তাঁদের দখলে এসেছে। এবার (Chopra Panchayat) চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্য, সভাপতি, সহকারী সভাপতি এবং কর্মাধ্যক্ষ-সহ ১৯ জন NCPI-তে যোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি।

তাঁর কথায়, “প্রতিটি সদস্য তৃণমূল থেকে জিতেছিলেন। কেউই ঋতব্রত শিবিরে যাননি। এখন তাঁরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে NCPI-তে যোগ দিয়েছেন। উন্নয়নের কাজে অংশ নিতেই তাঁদের এই সিদ্ধান্ত।”

রাজ্যে সংগঠন বাড়ানোর লক্ষ্যে NCPI

বাংলার রাজনীতিতে নিজেদের সংগঠন বিস্তারে সক্রিয় NCPI। বিশেষত পঞ্চায়েত স্তরে সংগঠন মজবুত করাই এখন তাদের অন্যতম লক্ষ্য বলে রাজনৈতিক মহলের একাংশের মত। (Chopra Panchayat) চোপড়ায় ১৯ জন সদস্যের যোগদান সেই প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করল। তবে এই দলবদলের ফলে পঞ্চায়েতের প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণে কতটা পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর থাকবে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now