ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সবজির ব্যাগ খুলতেই মিলল বন্দুক-কার্তুজ, ফরাক্কায় ধৃত বিহারের দুই যুবক

Farakka Arms Seizure
---Advertisement---

(Farakka Arms Seizure) মুর্শিদাবাদের ফরাক্কায় সবজির ব্যাগে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে ঘোরাফেরা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল বিহারের দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, অস্ত্রের নমুনা দেখিয়ে ক্রেতার সঙ্গে চূড়ান্ত লেনদেনের পরিকল্পনা ছিল ধৃতদের। এই ঘটনার পিছনে কোনও বড় অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জাতীয় সড়কের ধারে সন্দেহজনক গতিবিধি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশের একটি দল নিউ ফরাক্কায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে অভিযান চালায়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুই যুবককে আটক করে পুলিশ। ধৃতদের নাম প্রভাত রঞ্জন কুমার (২৮) এবং মিঠুন কুমার (২৯)। দুজনেই বিহারের বাসিন্দা। (Farakka Arms Seizure)

সবজির ব্যাগে মিলল আগ্নেয়াস্ত্র

এরপর তাদের সঙ্গে থাকা একটি সবজির ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। (Farakka Arms Seizure) ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এবং দুটি কার্তুজ। কী উদ্দেশ্যে তাঁরা ওই অস্ত্র নিয়ে এলাকায় এসেছিল, তা জানতে শুরু হয় জেরা।

নমুনা দেখিয়েই চূড়ান্ত ডিলের ছক?

(Farakka Arms Seizure) পুলিশের প্রাথমিক অনুমান, বিহার থেকে অস্ত্র ও কার্তুজ নিয়ে নিউ ফরাক্কায় এসেছিল ধৃতরা। কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা সম্ভাব্য ক্রেতাকে অস্ত্রের ‘স্যাম্পেল’ দেখানোর পরিকল্পনা ছিল তাদের। অস্ত্র পছন্দ হলে এবং ক্রেতার কাছে সেগুলি কার্যকর কি না যাচাইয়ের পরেই চূড়ান্ত লেনদেন হওয়ার কথা ছিল বলে অনুমান তদন্তকারীদের।

পাচার চক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ

পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনে বড় কোনও অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে ধৃত দু`জনকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়। কোথা থেকে অস্ত্রগুলি আনা হয়েছিল এবং কার কাছে সেগুলি পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, সেই সূত্র খুঁজছে ফরাক্কা থানার পুলিশ। (Farakka Arms Seizure)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now