‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’প্রেক্ষাগৃহে মুক্তি পেতে এখনও তিন সপ্তাহ বাকি, তবে এর মধ্যেই সারা ভারতে অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। মার্ভেল ভক্তদের উন্মাদনা যে কোন পর্যায়ে পৌঁছেছে, তার প্রমাণ মিলেছে অগ্রিম টিকিট বুকিংয়েই। তবে বাধ সেধেছে অন্য জায়গায়। টিকিটের অবিশ্বাস্য দাম শুনে আঁতকে উঠছেন অনেকেই (avengers doomsday ticket price)।
avengers doomsday ticket price: কোন আসনে কত টাকা?
নভি মুম্বইয়ের নেক্সাস সিউডস-এ সিনেপোলিস (Cinepolis)-এ ‘ইনফিনিটি ভিশন ফোর-ডিএক্স থ্রি-ডি’ (Infinity Vision 4DX 3D) ফরম্যাটের প্রিমিয়াম সিটের টিকিটের মূল্য প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ টাকা। যদিও টিকিটের এই মূল্য শো-এর সময়ের ওপর ভিত্তি করে রাখা হচ্ছে। শুধুমাত্র এই প্রেক্ষাগৃহই নয়, গোটা মুম্বই জুড়ে একই ছবি। একই স্ক্রিন ফরম্যাটের সাধারণ দর্শকাসনের জন্য প্রায় ৩,৮০০ টাকা করে নেওয়া হচ্ছে (avengers doomsday ticket price)।
যারা 4DX দেখতে চান না, তাদের জন্য টিকিটের মূল্য তুলনামূলক কম। সিনেপোলিস নেক্সাস সিউডস (Cinepolis Nexus Seawoods)-এ 4DX ছাড়া ‘ইনফিনিটি ভিশন’ (Infinity Vision) স্ক্রিনিংয়ের ক্ষেত্রে সাধারণ আসনের টিকিটের মূল্য ১,১০০ টাকা। এক্সিকিউটিভ আসনের মূল্য ১,১২০ টাকা এবং প্রিমিয়াম আসনের মূল্য ১,১৪০ টাকা। এছাড়া, রিক্লাইনার আসনের টিকিটের মূল্য ২,২৮০ টাকা।
মুম্বইয়ে এই অঙ্ক হলেও বাকি দেশে এই অঙ্কে খুব একটা হেরফের হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কত টাকা আয় করেছে ছবিটি?
টিকিটের দাম অনেক বেশি হওয়ার পরও প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। স্যাকনিল্ক (Sacnilk)-এর তথ্য অনুযায়ী, মুক্তির ২২ দিন আগে থাকতেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ (Avengers: Doomsday) ভারতে ৯.৬৭ লক্ষ অগ্রিম টিকিট বিক্রি করেছে। মুক্তির আগেই প্রায় ৬১.০৫ কোটি টাকা আয় করেছে। ভারতে হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে ছবিটি। তবে আপাতত ইংরেজি এবং কয়েকটি হিন্দি শোরই অগ্রিম বুকিং শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।
শুধুমাত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-ছবিতেই নয়, ‘রামায়ণ: দ্য রাইজ অফ এ লিজেন্ড’ছবির ক্ষেত্রেও একই অভিযোগ উঠেছিল। বিশেষ করে মুম্বইয়ের কিছু প্রিমিয়াম রিক্লাইনার সিটের জন্য আকাশছোঁয়া দাম ৩০০০ টাকায় বিকিয়েছে টিকিট।













