প্রায় প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। আকাশ ছোঁয়া হচ্ছে চাল, চিনি, নুন। টান পড়ছে মধ্যবিত্তের পকেটে। আর এই নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করেন কৃষি বিপণন দফতরের সঙ্গে। পর পর নিম্নচাপের প্রভাবে প্রচুর ফসল নষ্ট হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সবজির দাম বেড়েই চলেছে। এবার বাজারে সেই দাম খতিয়ে দেখতে ময়দানে নামতে নির্দেশ টাস্ক ফোর্সকে (price hike)।
price hike: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর, মঙ্গলবার বৈঠকে উপস্থিত ছিল মার্কেট অ্যাসোসিয়েশন, কৃষি বিপনন দফতর। বৈঠকে দফতরের আধিকারিকের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রাজ্য সরকার ব্যবসায়ীদের সাহায্য করছে। প্রতি সময় তাদের পাশে রয়েছেন। তারপরও কেন মানুষ উপকৃত হচ্ছেন না।” পাশাপাশি তিনি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর উদ্যোগ নেওয়ার কথাও বলেন। প্রতি সপ্তাহে বাজার কমিটিগুলির সঙ্গে আধিকারিকদের বৈঠকের নির্দেশ দেন তিনি।
সূত্রের খবর, পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যবসায়ীদের যোগাযোগ রাখতে হবে আধিকারিকের। অন্যদিকে বাজার নিয়ন্ত্রণে সচেতনতা শিবিরের আয়োজন করতে বলছেন মুখ্যমন্ত্রী।
টানা বর্ষণে ফসলের ক্ষতি
উল্লেখ্য, টানা বৃষ্টিতে শীতকালীন ফসলের ক্ষতি হয়েছে। যার ফলে আনাজের দামও হুহু করে বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। চাল, ডাল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ ও শাকসবজি থেকে শুরু করে জ্বালানি ও ওষুধ—প্রায় সব কিছুর দাম অগ্নিমূল্য। মাসিক বাজেট সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা।










