(Vaibhav Sooryavanshi) বয়স মাত্র ১৫। অথচ ব্যাট হাতে তার দাপট দেখে মনে হচ্ছে, ক্রিকেটের যাবতীয় রেকর্ডই যেন তার কাছে অতি তুচ্ছ। ২০২৬ এর এশিয়া কাপ রাইজিং স্টার্সে সংযুক্ত আরব আমিরশাহি ‘এ’ দলের বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলল ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। তার ব্যাটিং তাণ্ডবেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত ‘এ’। এমন বিধ্বংসী পারফরম্যান্স দেখে বৈভবের ব্যাটে AI চিপ থাকার মজার দাবি করল আইসল্যান্ড ক্রিকেটও।
Table of Contents
২৮ বলে শতরান, ৫২ বলে দ্বিশতরান
What a knock! Had to zoom in on the scorecard because the sixes count looked unreal. Congratulations to Vaibhav Sooryavanshi on smashing the fastest double century in List A cricket history! An unbelievable 204 off just 53 balls, with 28 sixes. Best wishes for many more such innings ahead!
— Nitin Nabin (@NitinNabin) November 24, 2026
বুধবারের ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের কার্যত ছেলেখেলা বানিয়ে দেয় বৈভব। মাত্র ২৮ বলে শতরান পূর্ণ করে অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের ২৯ বলে শতরানের রেকর্ড ভেঙে পুরুষদের লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির গড়ে সে। এরপর মাত্র ২৪ বলে পরের ১০০ রান তুলে ৫২ বলেই দ্বিশতরান পূর্ণ করে এই কিশোর। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রানের ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডও নিজের দখলে নেয় (Vaibhav Sooryavanshi) বৈভব।
A Star i̶s̶ ̶b̶o̶r̶n̶ that 𝗸𝗲𝗲𝗽𝘀 𝘀𝗵𝗶𝗻𝗶𝗻𝗴 🌟 Vaibhav Sooryavanshi never ceases to amaze! 👏 #TeamIndia | #RisingStarsAsiaCup | #INDAvUAE https://t.co/aXWuDVnmsx
— BCCI (@BCCI) November 24, 2026
ব্যাটে AI চিপ, মজার পোস্ট আইসল্যান্ড ক্রিকেটের
It is no coincidence that on Tuesday Jensen Huang returned as Nvidia CEO, and on Wednesday, the AI chips in Vaibhav Sooryavanshi’s bat came back.
— Iceland Cricket (@icelandcricket) November 25, 2026
(Vaibhav Sooryavanshi) বৈভবের এমন অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর সমাজমাধ্যমে মজার পোস্ট করে আইসল্যান্ড ক্রিকেট। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের প্রসঙ্গ টেনে তাদের এক্স হ্যান্ডলে লেখা হয়, মঙ্গলবার জেনসেন হুয়াংয়ের এনভিডিয়ার সিইও পদে ফেরার পর বুধবারই বৈভবের ব্যাটের AI চিপগুলি আবার কাজ শুরু করেছে। স্বাভাবিকভাবেই পোস্টটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
বৈভবকে ভবিষ্যৎ বললেন সৌরভ, দিলেন সতর্কবার্তাও
(Vaibhav Sooryavanshi) বৈভবের পারফরম্যান্সে মুগ্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বুধবার সংবাদসংস্থা ANI-কে তিনি বলেন, বৈভব অসাধারণ ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেটের বিরাট সম্পদ। আইপিএল থেকে ভারতের হয়ে সুযোগ—সব ক্ষেত্রেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছে সে। সৌরভের কথায়, বৈভবই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ।
তবে এত অল্প বয়সেই তার সঙ্গে অন্য ক্রিকেটারদের তুলনা করে প্রত্যাশার চাপ তৈরি না করার পরামর্শ দিয়েছেন মহারাজ। তাঁর বক্তব্য, (Vaibhav Sooryavanshi) বৈভবকে নিজের মতো করে খেলতে দেওয়া উচিত। মাত্র ১৫-১৬ বছর বয়সি বাঁহাতি এই ব্যাটারকে নিজের ছন্দে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে।














