ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

২০০০ পুলিশ, হাসিনার প্রত্যাবর্তনে বজ্রআঁটুনি বাংলাদেশে

sheikh hasina
---Advertisement---

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ওপার বাংলায় শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। ঘটনায় ভারত-বাংলাদেশ সীমান্ত জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি জেলায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ। এর অংশ হিসেবে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (BGB) ১০৮ প্লাটুন মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ৫৬ প্লাটুনই মোতায়েন করা হয়েছে হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে (sheikh hasina)।

sheikh hasina: কী বলছে বাংলাদেশ সরকার?

তবে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বুধবার জানিয়েছে যে, তারা “আইন-শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়” বাহিনী মোতায়েন করেছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টিকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে বাংলাদেশে নানা রকম হিংসার ঘটনা ঘটে চলেছে। এর মধ্যে ট্রেন, বাস ও ব্যাঙ্কে অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে। ২০২৪ সালের অগস্ট মাসে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে নিজের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন (sheikh hasina)।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলি তাদের স্বাভাবিক দায়িত্ব পালন করছে। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের উপর চাপ তৈরি হওয়ার সব রকম জল্পনা-কল্পনা নাকচ করে দিয়েছেন। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘কীসের চাপ? আপনাদের কি দেখে মনে হচ্ছে কোনো চাপ রয়েছে? এগুলো আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিয়মিত কার্যক্রম।’

আওয়ামী লিগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে সাম্প্রতিক দিনগুলোতে হিংসা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে জেলাটিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের পাশাপাশি প্রায় ২,০০০ পুলিশ ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।

বিজিবির বিবৃতি অনুযায়ী, ঢাকায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজার জেলায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now