ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাড়িতে তারামায়ের ছবি রাখা কি শুভ? জেনে নিন শাস্ত্রের নিয়ম

---Advertisement---

তারাপীঠ থেকে তারামায়ের ছবি বাড়িতে নিয়ে আসেন অনেক ভক্ত। কেউ ঠাকুরঘরে দেবীর ছবি সাজিয়ে রাখেন, আবার কেউ ভক্তিভরে মূর্তি প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করেন। কিন্তু বাড়িতে তারামায়ের মূর্তি রাখা কি আদৌ উচিত? কোন ধরনের ছবি রাখলে কোনও বাধা নেই? এই নিয়ে শাস্ত্রজ্ঞদের কিছু বিশেষ মতামত রয়েছে। তাঁদের মতে, বাড়িতে তারামায়ের ছবি রাখা গেলেও মূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলা প্রয়োজন। বিশেষ করে গৃহস্থের বাড়িতে দেবীর কোন রূপ রাখা হচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। (Tara Maa Photo)

তারামায়ের মূর্তি বাড়িতে রাখা কি উচিত?

তারামায়ের দর্শনের জন্য প্রতিদিনই বহু মানুষ ভিড় জমান বীরভূমের তারাপীঠ মন্দিরে। পুজো দিয়ে ফেরার সময় অনেকেই সেখান থেকে দেবীর ছবি বা মূর্তি নিয়ে আসেন। তবে শাস্ত্রজ্ঞদের মতে, সাধারণ গৃহস্থের বাড়িতে তারামায়ের মূর্তি প্রতিষ্ঠা করা উচিত নয়। কারণ, তারামা, ছিন্নমস্তা ও শ্মশানকালীর অধিষ্ঠান শ্মশানক্ষেত্রে। অন্যদিকে, গৃহস্থের বাড়ির পরিবেশ সম্পূর্ণ আলাদা। শ্মশানের সঙ্গে সংসারজীবনের পরিবেশের কোনও মিল নেই বলেই মনে করেন তাঁরা। শাস্ত্রজ্ঞদের বিশ্বাস, নিয়ম না মেনে বাড়িতে তারামায়ের মূর্তি প্রতিষ্ঠা করলে সংসারে অশান্তি ও অকল্যাণ দেখা দিতে পারে। তবে দেবীর ছবি রাখার ক্ষেত্রে কোনও নিষেধ নেই। সেক্ষেত্রে ছবিটি বেছে নেওয়ার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে। তারামায়ের সম্পূর্ণ রূপ যেন ছবিতে থাকে। বিশেষ করে দেবীর মুকুট-সহ সম্পূর্ণ অবয়ব এবং চরণ স্পষ্টভাবে দেখা যায়, এমন ছবি রাখার পরামর্শ দেন তাঁরা। (Tara Maa Photo)

স্বপ্নাদেশ পেলে মানতে হবে কোন নিয়ম?

শাস্ত্রজ্ঞদের মতে, স্বপ্নাদেশ পেলে বাড়িতে তারামায়ের মূর্তি প্রতিষ্ঠা করা যেতে পারে। তবে সেক্ষেত্রে নিয়মিত নিষ্ঠার সঙ্গে পুজো করা প্রয়োজন। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরতে হবে। এরপর জল ও মিষ্টি দিয়ে দেবীর আরাধনা করা যেতে পারে।

তারামায়ের পুজোয় কোন ফুল ও ভোগ নিবেদন করবেন?

দেবীর পুজোয় লাল জবাফুল নিবেদনের বিশেষ গুরুত্ব রয়েছে। পাশাপাশি অমাবস্যা তিথিতে বিশেষ ভোগ নিবেদন করতে পারেন ভক্তরা। উল্লেখ্য, তারাপীঠে দেবী তারামায়ের উদ্দেশে আমিষ ভোগ নিবেদনের প্রচলন রয়েছে। বাড়িতেও ভক্তরা চাইলে দেবীকে আমিষ ভোগ অর্পণ করতে পারেন বলে শাস্ত্রজ্ঞদের মত। তবে সব ক্ষেত্রেই নিয়ম মেনে ভক্তিভরে আরাধনা করাই মূল বিষয়। (Tara Maa Photo)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now