রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এক ফোনের ডেটা অন্য ফোনে শেয়ার, পুজোয় দারুণ ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির Vi?

Published on: October 16, 2026
Vi Prepaid Family Plan
---Advertisement---

মোবাইলের ডেটা শেষ হয়ে গেলে আর সঙ্গে সঙ্গে রিচার্জের চিন্তা নয়। (Vi Prepaid Family Plan) পরিবারের এক সদস্যের ডেটা কম পড়লে অন্য সদস্যের কাছ থেকে তা ভাগ করে নেওয়ার সুবিধা নিয়ে এল Vodafone Idea (Vi)। নতুন এই প্রিপেড ফ্যামিলি প্ল্যানে একই পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন শহরে থেকেও ডেটা শেয়ার করতে পারবেন। পাশাপাশি Vi অ্যাপ থেকে রিচার্জে মিলবে সর্বোচ্চ ১০ শতাংশ ছাড়।

এক গ্রুপে সর্বোচ্চ চার জন

Vi-এর ‘Vi Pe Sab Hain VIP’ প্রচারের অধীনে চালু হয়েছে এই পরিষেবা। একটি ফ্যামিলি গ্রুপে সর্বোচ্চ চার জন থাকতে পারবেন। এক জন হবেন প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার, বাকি তিন জন সেকেন্ডারি সদস্য। শুধু একই শহরে নয়, ভারতের বিভিন্ন শহর বা রাজ্যে থাকা Vi প্রিপেড গ্রাহকরাও এই গ্রুপে যুক্ত হতে পারবেন। (Vi Prepaid Family Plan)

লেনদেনপিছু ৫০০ এমবি ডেটা শেয়ার

(Vi Prepaid Family Plan) এই প্ল্যানের বিশেষত্ব হলো, প্রত্যেক সদস্যের নিজস্ব প্রিপেড প্ল্যান ও ভ্যালিডিটি অপরিবর্তিত থাকবে। তবে কোনও সদস্যের ডেটা শেষ হয়ে এলে গ্রুপের অন্য সদস্য তাঁকে একবারে সর্বোচ্চ ৫০০ এমবি ডেটা পাঠাতে পারবেন। ফলে অনলাইন ক্লাস, ডিজিটাল পেমেন্ট, ম্যাপ ব্যবহার কিংবা ভিডিয়ো কলে সংযোগ বজায় রাখা সহজ হবে।

Vi অ্যাপে রিচার্জে ছাড়

ফ্যামিলি গ্রুপ তৈরি করা থেকে শুরু করে ডেটা শেয়ারিং—সবই পরিচালনা করা যাবে Vi-এর অফিসিয়াল অ্যাপের মাধ্যমে। পাশাপাশি এই গ্রুপের সদস্যরা অ্যাপ থেকে রিচার্জ করলে সর্বোচ্চ ১০ শতাংশ ছাড় পাবেন।(Vi Prepaid Family Plan)

প্রচারে শাহরুখ খান, কী বলছে সংস্থা?

(Vi Prepaid Family Plan) নতুন পরিষেবার প্রচারে অভিনেতা শাহরুখ খানকে নিয়ে বিজ্ঞাপন তৈরি করেছে Vi। সংস্থার চিফ মার্কেটিং অফিসার অবনীশ খোসলা জানিয়েছেন, “দেশের যে কোনও প্রান্তে থেকেও পরিবারের সদস্যরা প্রয়োজনের সময় একে অপরের সঙ্গে ডেটা ভাগ করে নিতে পারবেন। এর মাধ্যমে পরিবারের সকলের মধ্যে সংযোগ বজায় রাখার পাশাপাশি প্রিপেড পরিষেবাকে মানুষের জীবনযাত্রার সঙ্গে আরও প্রাসঙ্গিক করে তোলাই আমাদের লক্ষ্য।” তাঁর মতে, প্রিপেড পরিষেবায় শুধু বেশি ডেটা নয়, গ্রাহকদের ব্যবহারের স্বাধীনতা ও নমনীয়তা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “এক ফোনের ডেটা অন্য ফোনে শেয়ার, পুজোয় দারুণ ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির Vi?”

Comments are closed.