রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

“যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াব”, বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

Published on: October 16, 2026
Pakistan
---Advertisement---

যুদ্ধ হলে পাকিস্তানের পাশে দাঁড়াবেন। হঠাৎ একী মন্তব্য করে বসলেন বিজেপি নেতা? এহেন মন্তব্য করে বিতর্কের মুখে রাজস্থানের বিজেপি প্রধান মদন রাঠোর। তিনি বলেন, “পাকিস্তান ভারতের পড়শি দেশ। পাকিস্তান আমেরিকার সঙ্গে কখনও যুদ্ধে জড়ালে, পাকিস্তানের পাশে থাকবে ভারত।” কিন্তু কেন এমন মন্তব্য করলেন বিজেপি নেতা? বিজেপি নেতার এই মন্তব্যে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস এবং আম আদমি পার্টি (Pakistan)।

Pakistan: বিতর্কে বিজেপি নেতা

বৃহস্পতিবার একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন রাজস্থানের বিজেপি প্রধান মদন রাঠোর। তিনি বলেন, “আমাদের সবার এটি বোঝা প্রয়োজন। ভারতের প্রেক্ষাপটে যদি বলি—আজ যদি আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তবে আমরা পাকিস্তানের পাশে দাঁড়াব, কারণ তারা আমাদের প্রতিবেশী। কিন্তু যখন বিষয়টি আমাদের নিজেদের মধ্যে হয়, তখন আমরা আমাদের ভারতের পাশে দাঁড়াই। তাই না? আমাদের এটাই বুঝতে হবে।”

সরব বিরোধীরা

তাঁর এই মন্তব্যের সমালোচনা করছে বিরোধীরা। কংগ্রেসের মুখপাত্র শামা মহম্মদ রাঠোরকে ‘দেশবিরোধী’ বলে অভিহিত করেছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, “আমাদের সেনা ও সাধারণ নাগরিকদের হত্যাকারী সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা আবারও প্রকাশ্যে এসেছে। রাজস্থান বিজেপি সভাপতি মদন রাঠোর বলেছেন যে, আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধলে তিনি পাকিস্তানের পক্ষ নেবেন। এই দেশবিরোধীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা আমাদের জানানো হোক।”

আম আদমি পার্টি-র এক্স হ্যান্ডলে রাঠোরের এই ভিডিয়ো ক্লিপটি শেয়ার করা হয়েছে এবং বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছে তারা (Pakistan)। পোস্টে লেখা হয়েছে, “বিজেপির রাজস্থান রাজ্য সভাপতি মদন রাঠোরের মন্তব্য আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে, আমরা পাকিস্তানের পাশে দাঁড়াব। সাধারণ মানুষ যখন প্রশ্ন তোলে, তখন তাদের পাকিস্তানি বলা হয়, যুবসমাজ যখন কণ্ঠ তোলে, তখন তাদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়। কিন্তু বিজেপির কোনও নেতা যখন পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলেন, তখন মোদির জাতীয়তাবাদ কোথায় হারিয়ে যায়? যে বিজেপি পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা বলে, তারা কি দেশদ্রোহী নয়, মিস্টার মোদি?”

বিরোধীদের পাল্টা জবাব বিজেপি নেতার

তবে বিজেপি নেতার পাল্টা জবাব, তাঁর বক্তব্যকে “বিকৃত” করা হয়েছে এবং “এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা একেবারেই অনুচিত”। তিনি বলেন,”হ্যাঁ, সেই বক্তব্য থেকে কেবল শেষ দুটি লাইন তুলে ধরা হয়েছে। অথচ আমি খুব স্পষ্টভাবেই বলেছিলাম যে, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে ভারত হেরে গেলে যে ব্যক্তি আতশবাজি ফাটায়, সে এই দেশের দেশপ্রেমিক নয়। হ্যাঁ, যদি আমেরিকা পাকিস্তানের পক্ষে থাকে, তবে সেটি ভিন্ন বিষয়।” তিনি আরও বললেন, “এখন, যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, তাতে মনে হচ্ছে তাদের মনে আমার প্রতি অসৎ উদ্দেশ্য ছিল।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now