দিল্লিতে প্রতিবাদের নতুন ঠিকানা CBD Ground। কিন্তু সেখানে পৌঁছলে বিক্ষোভকারীদের জন্য অপেক্ষা করছে ছ’ফুট উঁচু ঘাস, আবর্জনার স্তূপ, খোলা জায়গায় শৌচকর্মের সমস্যা এবং পর্যাপ্ত পরিকাঠামোর অভাব। তার উপর এক দিনের জন্য মাঠ বুক করতে খরচ ১.২৭ লক্ষ টাকা। এমনই পরিস্থিতিতে প্রতিবাদের নতুন কেন্দ্র হিসেবে এই মাঠের উপযুক্ততা, নিরাপত্তা এবং সাধারণ সংগঠনগুলির পক্ষে খরচ বহনের সামর্থ্য নিয়ে উঠছে প্রশ্ন।
কেমন CBD Ground-এর বর্তমান পরিস্থিতি?
CBD ग्राउंड की हकीकत देखिए कूड़े के ढेर पर कौन आएगा प्रदर्शन करने? चारों तरफ़ कूड़े का ढेर, बदबू और बड़ी-बड़ी घास। @Cockroachisback @AshutoshRanka @INCIndia @RahulGandhi @official_dda @AamAadmiParty https://t.co/xByb5EYS2W
— Abhinav Yadav (@abhinav_2601) October 13, 2026
পূর্ব দিল্লির কারকারডুমা আদালতের কাছে প্রায় ১২ একর জমির উপর অবস্থিত এই মাঠটি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA)-র অধীন। মাঠে পর্যাপ্ত আলো নেই, নেই সীমানা প্রাচীরও। আবর্জনা, দুর্গন্ধ এবং অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি ব্যস্ত যান চলাচলের এলাকায় অবস্থান হওয়ায় বড় জমায়েত সামলানো নিয়েও উদ্বেগ রয়েছে। যন্তর মন্তর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে হওয়ায় বিক্ষোভকারীদের যাতায়াতেও সমস্যা হতে পারে।
CBD Ground: এক দিনের ভাড়া ১.২৭ লক্ষ টাকা
DDA-র ওয়েবসাইটে মাঠ বুকিংয়ের চারটি বিভাগ রয়েছে। মূলত ধর্মীয়, সামাজিক, ধর্ম-সামাজিক অনুষ্ঠান, বিয়ে এবং সরকারি অনুষ্ঠানের কথা উল্লেখ রয়েছে। রাজনৈতিক জমায়েত বা প্রতিবাদের কথা স্পষ্টভাবে বলা নেই। বাণিজ্যিক বিভাগে বুকিং করলে এক দিনের ভাড়া ১.২৭ লক্ষ টাকা, নিরাপত্তার জন্য জমা দিতে হয় ১.৯১ লক্ষ টাকা। এর সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতার খরচ এবং GST অতিরিক্ত।
প্রতিবাদের অধিকার নিয়ে হাই কোর্টে শুনানি
১০ ও ১১ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে SIR-এ অনিয়মের অভিযোগে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। এরপর ১১ অক্টোবর দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার রামলীলা ময়দান, বুরারি গ্রাউন্ড এবং CBD Ground-কে নতুন প্রতিবাদস্থল হিসেবে নির্ধারণ করেন। যন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এদিকে, যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি এবং মতপ্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে প্রতিবাদের অধিকার স্বীকৃতির দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি ১৬ অক্টোবর ধার্য করেছে দিল্লি হাই কোর্ট। একই বিষয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন আবেদনের কপি জমা দিতে বলেছে বিচারপতিদের বেঞ্চ।
পুজোর মুখে ফের কর্মীছাঁটাই নেটফ্লিক্সের, কোপ পড়ল প্রযুক্তি ও প্রোডাক্ট বিভাগে












1 thought on “মাঠে ছ’ফুট ঘাস, আবর্জনার স্তূপ, আকাশ ছোঁয়া ভাড়া ১.২৭ লক্ষ; বিতর্কে দিল্লির নতুন বিক্ষোভস্থল”
Comments are closed.