রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পুজোর মুখে ফের কর্মীছাঁটাই নেটফ্লিক্সের, কোপ পড়ল প্রযুক্তি ও প্রোডাক্ট বিভাগে

Published on: October 15, 2026
Netflix Layoff
---Advertisement---

বিশ্বজুড়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এবার বড়সড় ছাঁটাই। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা বাড়ছে না, তার উপর বাড়ছে প্রতিযোগিতাও। এই পরিস্থিতিতে প্রায় ১০০০ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। ২০২২ সালের পর এই প্রথম এত বড় সংখ্যায় কর্মী ছাঁটাই করল নেটফ্লিক্স। সংস্থার মোট কর্মীসংখ্যার প্রায় ৬ শতাংশের উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে বলে জানা গিয়েছে।

সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্সের প্রোডাক্ট, প্রযুক্তি, আইনি ও মানবসম্পদ বিভাগের কর্মীদের উপর ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। বুধবার ইমেলের মাধ্যমে কর্মীদের এই সিদ্ধান্তের কথা জানান সংস্থার দুই সহ-সিইও টেড সারানডোস এবং গ্রেগ পিটার্স।

বাড়ছে না ব্যবসা, তাই ছাঁটাই কর্মী

নেটফ্লিক্সের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো ব্যবসার বৃদ্ধির গতি বাড়ানো। শুধু গ্রাহকদের কাছ থেকে সাবস্ক্রিপশন বাবদ টাকা আয় করেই থেমে থাকতে চাইছে না সংস্থা। অন্যদিকে, দর্শকদের মনোযোগ ধরে রাখতে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। সেপ্টেম্বরের শেষ দিকে ব্লুমবার্গের একটি অনুষ্ঠানে সারানডোস স্বীকার করেছিলেন, সংস্থা তাঁর প্রত্যাশা অনুযায়ী দ্রুত এগোতে পারছে না। সেই গতি বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Netflix Lay off: শেয়ারের দরপতন, চিন্তায় বিনিয়োগকারীরা

ব্যবসার বৃদ্ধির পাশাপাশি নেটফ্লিক্সের শেয়ার নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিজনেস ইনসাইডার-এর তথ্য অনুযায়ী, গত ছয় মাসে সংস্থার শেয়ারের দাম ৩০ শতাংশেরও বেশি এবং গত এক বছরে ৪০ শতাংশের বেশি কমেছে।

এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে নেটফ্লিক্সে মোট ৯৭০০ কোটি ঘণ্টার কনটেন্ট দেখা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি মাত্র ২ শতাংশ। তাই দর্শকদের আগ্রহ কতটা বাড়ছে, তা নিয়ে বিনিয়োগকারীদের প্রশ্নের মুখেও পড়েছে সংস্থা। এরই মধ্যে বছরে দু’বারের বদলে বছরে একবার বিস্তারিত দর্শকসংক্রান্ত তথ্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স।

হিন্দু মন্দিরে গণহত্যা করতে গিয়ে বন্দুক জ্যাম, গ্রেফতার তরুণ

বাড়ছে সাবস্ক্রিপশনের খরচও

এদিকে গত মার্চ মাসে আমেরিকায় নেটফ্লিক্সের বিজ্ঞাপনহীন স্ট্যান্ডার্ড প্ল্যানের মাসিক খরচ ১৭.৯৯ ডলার থেকে বেড়ে ১৯.৯৯ ডলার হয়েছে। বিজ্ঞাপন-সহ প্ল্যানের দামও ৭.৯৯ ডলার থেকে বেড়ে ৮.৯৯ ডলার হয়েছে।

উল্লেখ্য, গত বছরের শেষে নেটফ্লিক্সে ফুলটাইম কর্মী ছিলেন প্রায় ১৬ হাজার। ২০২২ সালে প্রথমবারের মতো এক দশকেরও বেশি সময়ের মধ্যে গ্রাহক হারানোর পর কর্মী ছাঁটাই করেছিল সংস্থা। এবার ফের সংস্থার বড়সড় ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now