আরও হবে সহজ ইউপিআই পেমেন্ট। বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন চশমা ব্যবহার করেই করতে পারবেন পেমেন্ট। শুধু তাই নয়, আপনি যেকোনও ভাষায় কথা বললে, তা অনুবাদ করে দেবে এই চশমা। বাজারে এমনই এক AI স্মার্ট গ্লাস নিয়ে হাজির হচ্ছে রিলায়েন্স জিও। IMC সংস্থার সঙ্গে সংযুক্ত হয়ে এই AI গ্লাস তৈরি করছে জিও। শুধু ইউপিআই পেমেন্ট বা ভাষা ট্রান্সলেটই নয়, কল করা, গান শোনা, ভিডিয়ো রেকর্ডও করা যাবে। যার দাম থাকবে মানুষের হাতের নাগালের মধ্যে (jio ai glasses)।
jio ai glasses: কী বলছে Jio?
রিলায়েন্স জিও জানিয়েছে, ব্যবহারকারীরা কেবল কিউআর (QR) কোডের দিকে তাকিয়ে এবং ভয়েস কমান্ড বা কণ্ঠস্বরের নির্দেশ দিয়ে সরাসরি জিও এআই গ্লাসের (Jio AI Glasses) মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এতে একটি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ১২টি ভারতীয় ভাষার সুবিধা থাকবে। শুধু একটি কমান্ড দিলেই এটি কথোপকথন অনুবাদ করে আপনাকে বুঝিয়ে দেবে। ফলে এটি সত্যিই সকলের খুব উপযোগী ও ব্যবহারকারী একটি পণ্য (jio ai glasses)।
কীভাবে UPI পেমেন্ট করবেন?
তবে এই স্মার্ট গ্লাসের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো ‘স্ক্যান অ্যান্ড পে’ (Scan and Pay) সুবিধা। নিয়ম অনুযায়ী, এই গ্লাসের মাধ্যমে একটি লেনদেনে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে এবং মাসিক লেনদেনের সীমা হবে ১৫,০০০ টাকা। তবে এই নিয়মগুলি জিও নিজে নির্ধারণ করেনি, বরং এগুলি ‘ইউপিআই সার্কেল’ (UPI Circle)-এর নিয়ম মেনে করা হয়েছে। জিও এআই গ্লাসের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো লাইভ অনুবাদের সুবিধা।
লাইভ স্ট্রিমিং ও রেকর্ডিং-এর সুবিধা
জিওর AI চশমা কনটেন্ট ক্রিয়েটর এবং ব্লগারদের জন্য অত্যন্ত কাজের। এমনকি, এর মাধ্যমে তাঁরা ভিডিয়ো রেকর্ড করতে পারবেন এবং সরাসরি YouTube-এ লাইভ স্ট্রিমিংও করতে পারবেন। এছাড়াও চলার পথে ফোন কল রিসিভ করা এবং গান শোনার সুবিধাও পাবেন। লাইভ খেলার ধারাভাষ্যও শুনতে পারবেন।
বাজারে কত দাম হবে?
বাজারে যে সব স্মার্ট গ্লাস রয়েছে, তার দাম অত্যন্ত চড়া। যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। সাধারণ মানুষের পক্ষে সবসময় কেনা সম্ভব হয় না। তবে রিলায়েন্স জিও এই স্মার্ট গ্লাসের দাম থাকবে মানুষের হাতের নাগালে। জিও বরাবরের মতোই আধুনিক প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দিচ্ছে। সংস্থাটি ভারতীয় ব্যবহারকারীদের প্রয়োজন এবং বাজেটের কথা মাথায় রেখে এই ডিভাইস তৈরি করছে, যাতে প্রিমিয়াম ফিচারগুলি তুলনামূলকভাবে সাশ্রয়ী দামে পাওয়া যায়।













2 thoughts on “লাগবে না ফোন, চশমা দিয়ে হবেই UPI পেমেন্ট! বড় চমক Jio-র”
Comments are closed.