রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিজেপির স্বদেশি প্রযুক্তির প্রচারে হাতিয়ার Zoho, সেই সংস্থাতেই এবার কর্মীদের বেতনবৃদ্ধি বন্ধ

Published on: October 14, 2026
Zoho
---Advertisement---

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে ঘিরে প্রযুক্তি দুনিয়ায় যখন বিপুল সম্ভাবনার কথা বলা হচ্ছে, তখন সেই প্রযুক্তির বাড়তি খরচই চাপে ফেলেছে সফটওয়ার সংস্থা Zoho-কে। AI-এর ব্যয় বৃদ্ধি এবং প্রতিকূল আন্তর্জাতিক পরিস্থিতির কারণে চলতি বছরে কর্মীদের স্বাভাবিক বেতনবৃদ্ধি করতে পারছে না সংস্থা। Zoho-র সহ-প্রতিষ্ঠাতা তথা প্রধান বিজ্ঞানী শ্রীধর ভেম্বু এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। উল্লেখযোগ্য, এই দেশীয় প্রযুক্তি সংস্থাকে কেন্দ্রীয় সরকার ও বিজেপি স্বদেশি প্রযুক্তির উদাহরণ হিসেবে তুলে ধরেছিল। সেই সংস্থারই এখন আর্থিক চাপের ছবি সামনে এল।

AI-এর খরচেই বেতনবৃদ্ধিতে বাধা

মঙ্গলবার সমাজমাধ্যম X-এ একটি পোস্টে শ্রীধর ভেম্বু জানান, সফটওয়ার ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে AI ব্যবহারের খরচ দ্রুত বাড়ছে। ফলে চলতি বছরে কর্মীদের স্বাভাবিক বেতনবৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। (Zoho) সংস্থার বিপণন বা মার্কেটিং বাজেট কমানো সত্ত্বেও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।

চার গুণ বেড়েছে সার্ভারের দাম

তাঁর বক্তব্য অনুযায়ী, ডেটা সেন্টার চালানোর জন্য প্রয়োজনীয় সার্ভারের দাম প্রায় চার গুণ বেড়েছে। অন্যদিকে, AI ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ায় সংস্থার খরচও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এর পাশাপাশি প্রতিকূল ভূ-রাজনৈতিক পরিস্থিতিও ব্যবসার উপর চাপ তৈরি করছে। (Zoho)

যন্তর মন্তর কাণ্ডে ৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে CJP-র দুই নেতা

আগামী তিন থেকে পাঁচ বছর গুরুত্বপূর্ণ

বর্তমানে নিজেদের ব্যবসায়িক কাঠামো নতুন করে গড়ে তোলার প্রক্রিয়ায় রয়েছে Zoho। তিনি জানিয়েছেন, আগামী তিন থেকে পাঁচ বছরেই বোঝা যাবে, সংস্থার এই পুনর্গঠনের উদ্যোগ কতটা সফল হয়েছে। পরিস্থিতি ব্যাখ্যা করে কর্মীদের উদ্দেশে তাঁর আবেদন, ‘দয়া করে আমাদের জন্য প্রার্থনা করুন।’

প্রচারে সংস্থায় চাপ, উঠছে প্রশ্ন

যে Zoho-কে স্বদেশি প্রযুক্তির উদাহরণ হিসেবে তুলে ধরে প্রচার চালিয়েছিল কেন্দ্রীয় সরকার তথা বিজেপি, সেই সংস্থাই এখন AI-এর বাড়তি খরচের চাপে কর্মীদের স্বাভাবিক বেতনবৃদ্ধি করতে পারছে না। তাৎপর্যপূর্ণভাবে, কয়েক দিন আগেই আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের দেশে ফিরে এসে ব্যবসা ও প্রযুক্তির দুনিয়ায় নতুন উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন Zoho-র সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। সেই আবেদনের রেশ কাটতে না কাটতেই সংস্থার আর্থিক চাপের এই ছবি সামনে আসায় স্বদেশি প্রযুক্তির প্রচার এবং বাস্তব পরিস্থিতির মধ্যে বৈপরীত্য নিয়ে প্রশ্ন উঠছে।


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “বিজেপির স্বদেশি প্রযুক্তির প্রচারে হাতিয়ার Zoho, সেই সংস্থাতেই এবার কর্মীদের বেতনবৃদ্ধি বন্ধ”

Comments are closed.