রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

যন্তর মন্তর কাণ্ডে ৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে CJP-র দুই নেতা

Published on: October 14, 2026
CJP leaders
---Advertisement---

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে ফের বিতর্ক। ব্যারিকেড টপকে যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে গ্রেফতার হওয়া ককরোচ জনতা পার্টি (CJP)-র নেতা (CJP leaders) সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। এই নির্দেশের পরেই পুলিশের বিরুদ্ধে আদালতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন অভিযুক্তদের আইনজীবী।

কী অভিযোগ পুলিশের বিরুদ্ধে?

(CJP leaders) অভিযুক্তদের আইনজীবী অভীষ্ট হেলা আদালতের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, অপরাধ করতে পারেন, পুলিশের এমন অনুমানের ভিত্তিতেই দুই নেতাকে হেফাজতে পাঠানো হয়েছে। জনতাকে যন্তর মন্তরে আসার আহ্বান জানানো হয়েছিল বলে পুলিশের দাবি মিথ্যা বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, অভিযুক্তরা শান্তি বজায় রাখার বন্ড ভাঙেননি। কনট প্লেসের পৃথক অভিযোগও এই মামলায় ব্যবহার করা হয়েছে বলে দাবি তাঁর।

জাতীয় পতাকা ও স্লোগান ঘিরে বিতর্ক

CJP নেতা অজিঙ্ক শিন্ডের দাবি, তিনি, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও দলের স্বেচ্ছাসেবকেরা যন্তর মন্তরে জাতীয় পতাকা তুলে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়েছিলেন। এর জন্যই সরকার তাঁদের জেলে পাঠিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বুধবার (CJP leaders) আশুতোষের জন্মদিনেও তাঁকে জেলে যেতে হয়েছে বলে জানান শিন্ডে। তাঁর অভিযোগ, মোদি-শাহ সরকার ক্ষমতার অপব্যবহার করে মানুষের মৌলিক অধিকার খর্ব করছে। পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতেও দলের নেতারা ভয় পাবেন না বলে দাবি করে দেশবাসীকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার ভোরে (CJP leaders) তিন নেতাকে আটক করা হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়ার অভিযোগও রয়েছে। অনধিকার প্রবেশ, নিষেধাজ্ঞা লঙ্ঘন, শান্তির বন্ড ভাঙা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। শনিবার আগের বিক্ষোভের পর সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এক বছরের শান্তি বজায় রাখার বন্ডে সই করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

১১ অক্টোবর দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার রামলীলা ময়দান, বুরাড়ি গ্রাউন্ড ও CBD গ্রাউন্ডকে বিক্ষোভস্থল হিসেবে নির্দিষ্ট করেন। এরপর যন্তর মন্তরের স্বীকৃতি প্রত্যাহার করা হয়। CJP-র অভিযোগ, রাজধানীর রাজনৈতিক কেন্দ্র থেকে বিক্ষোভ সরালে জনমতের প্রতিবাদের দৃশ্যমানতা কমবে। (CJP leaders)

খরচে রাশ না টানলে বিপদ, কর্মস্থলে বুদ্ধি খাটিয়ে চলতে হবে, আপনার রাশিতে তেমন কিছু?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “যন্তর মন্তর কাণ্ডে ৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে CJP-র দুই নেতা”

Comments are closed.