রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভারতে স্যাটেলাইট পরিষেবা চালু করতে প্রস্তুত এয়ারটেল, মাস্ককে পাল্টা চ্যালেঞ্জ সুনীল মিত্তলের

Published on: October 14, 2026
Bharti vs Starlink
---Advertisement---

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর দৌড়ে ইলন মাস্কের স্টারলিঙ্কের চেয়ে এগিয়ে রয়েছে ভারতী এয়ারটেল গোষ্ঠী। এমনই দাবি করলেন ভারতী এন্টারপ্রাইজেসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। তাঁর বক্তব্য, পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি। শুধু নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রের অপেক্ষা। অনুমতি মিললেই দেশের প্রত্যন্ত এলাকাতেও স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে পারবে তাঁর সংস্থা।

ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ইলন মাস্কের মন্তব্যের জবাব দেন মিত্তল। ভারতে স্টারলিঙ্কের প্রবেশ নিয়ে কথা বলতে গিয়ে মাস্ক অভিযোগ করেছিলেন, কয়েক জন প্রভাবশালী শিল্পপতি নিজেদের একচেটিয়া ব্যবসা বজায় রাখতে তাঁর সংস্থার পথে বাধা তৈরি করছেন। ভারতের টেলিকম শিল্পপতিরা দেশের মানুষের উপর নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছেন বলেও অভিযোগ করেছিলেন তিনি।

এর পাল্টা মিত্তলের দাবি, ভারতী গোষ্ঠী প্রায় পাঁচ বছর আগেই প্রয়োজনীয় অনুমতির জন্য আবেদন করেছিল। সংস্থার গ্রাউন্ড নেটওয়ার্কও গত তিন বছর ধরে প্রস্তুত রয়েছে। এমনকি, তাদের স্যাটেলাইটও পাঁচ বছর ধরে ভারতের উপর অবস্থান করছে। তাই অনুমোদনের অপেক্ষায় স্টারলিঙ্কের তুলনায় ভারতী এগিয়ে রয়েছে বলেই দাবি তাঁর।

৯ ভারতীয় কুস্তিগিরের ভিসা বাতিল, আমেরিকান দূতাবাসকে তোপ WFI প্রধানের

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্টারলিঙ্ক ২০২২ সাল থেকে বাণিজ্যিক লাইসেন্সের অপেক্ষায় ছিল। ২০২৫ সালের জুনে ভারতের টেলিকম মন্ত্রকের অনুমোদন পায় সংস্থাটি। পরের মাসে ভারতীয় মহাকাশ নিয়ন্ত্রক সংস্থা ইন-স্পেসের কাছ থেকে পাঁচ বছরের বাণিজ্যিক পরিষেবা চালানোর লাইসেন্সও পায় তারা।

Bharti vs Starlink: AI নিয়ন্ত্রণেও দ্রুত পদক্ষেপের পক্ষে মিত্তল

স্যাটেলাইট পরিষেবার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও সতর্কবার্তা দিয়েছেন মিত্তল। তাঁর মতে, এআই এজেন্ট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। কোনও দুর্ঘটনা ঘটার আগেই নিয়ন্ত্রণবিধি তৈরির উপর জোর দিয়েছেন তিনি। তবে নিয়ম তৈরির সময় উদ্ভাবন ও প্রযুক্তির বিকাশ যাতে বাধা না পায়, সেদিকেও নজর রাখতে হবে।

অন্যদিকে, চিনের উপর নির্ভরতা কমানোও সহজ নয় বলে মন্তব্য করেছেন মিত্তল। কম খরচে উন্নত মানের কাঁচামাল ও যন্ত্রাংশ সরবরাহের কারণে বহু শিল্প চিনের উপর নির্ভরশীল। চিনের সঙ্গে ভারতের ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি অর্ধেক করাও কঠিন বলে মনে করেন তিনি। পাশাপাশি, ডিজিটাল পরিষেবায় কর কম রাখার পক্ষেও সওয়াল করেছেন ভারতী কর্তা। তাঁর মতে, শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ভারতে স্যাটেলাইট পরিষেবা চালু করতে প্রস্তুত এয়ারটেল, মাস্ককে পাল্টা চ্যালেঞ্জ সুনীল মিত্তলের”

Comments are closed.