লাস ভেগাসে অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার আগেই বড় ধাক্কা ভারতীয় দলের। (Indian Wrestlers Visa Rejection) আমেরিকান ভিসা না মেলায় প্রতিযোগিতায় নামতে পারছেন না ভারতের ৯ জন কুস্তিগির। তাঁদের মধ্যে রয়েছেন ২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বচ্যাম্পিয়ন নেহা সাংওয়ানও। এই ঘটনায় আমেরিকান দূতাবাসের সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) সভাপতি সঞ্জয় সিং। তাঁর দাবি, সুযোগ পেলে এই কুস্তিগিরদের মধ্যে অন্তত পাঁচজন সোনা জিততে পারতেন।
Table of Contents
কী বললেন WFI সভাপতি?
ফ্রি প্রেস জার্নাল-কে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় সিং জানান, ভিসা সমস্যার সমাধানে আমেরিকান দূতাবাস এবং ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW)-এর সঙ্গে যোগাযোগ করেছিল ফেডারেশন। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি।
(Indian Wrestlers Visa Rejection) সঞ্জয় সিংয়ের কথায়, ‘৯ জন কুস্তিগিরের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ তাঁর অভিযোগ, এই সিদ্ধান্তের ফলে পদক জয়ের গুরুত্বপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত হলেন ভারতীয় ক্রীড়াবিদরা।
কেন বাতিল হল ৯ কুস্তিগিরের ভিসা?
সূত্র অনুযায়ী, পাঁচজন গ্রিকো-রোমান কুস্তিগির এবং চারজন মহিলা কুস্তিগিরের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে। তাঁদের মধ্যে আটজনের বয়স ২০ বছর বা তার কম। বয়স এবং কর্মসংস্থানের অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল বলে জানা গিয়েছে। (Indian Wrestlers Visa Rejection)
সঞ্জয় সিংয়ের বক্তব্য, এই তরুণ কুস্তিগিরদের কাছে কুস্তিই পূর্ণ সময়ের পেশা। তাই তাঁদের কর্মসংস্থানের ভিত্তিতে ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
কড়াকড়ির আবহে ভিসা প্রত্যাখ্যান
(Indian Wrestlers Visa Rejection) সম্প্রতি আমেরিকায় ভিসা যাচাই ও অভিবাসন সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর হয়েছে। নির্দিষ্ট কিছু ভিসা বিভাগে বাড়তি যাচাই এবং ৩৯টি দেশের নাগরিকদের প্রভাবিত করা বিধিনিষেধের আবহেই এই ঘটনা ঘটেছে। ১২ অক্টোবর থেকে লাস ভেগাসে শুরু হওয়া প্রতিযোগিতায় ভারতীয় দলের পদক সম্ভাবনায় এই অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই বড় প্রশ্ন।
পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে একই দলে, নাম জুড়তেই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ধাওয়ানের











1 thought on “৯ ভারতীয় কুস্তিগিরের ভিসা বাতিল, আমেরিকান দূতাবাসকে তোপ WFI প্রধানের”
Comments are closed.