রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে বড় ধাক্কা ভারতের, কতটা গুরুতর অর্শদীপের চোট?

Published on: October 15, 2026
Arshdeep Singh Iinjury
---Advertisement---

সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। (Arshdeep Singh Iinjury) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ব্যাট করতে নেমে চোট পেয়েছেন ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিং। তাঁর বাঁ কাঁধে জোরে বল লাগার পর থেকেই তৈরি হয়েছে উদ্বেগ। শনিবার পঞ্চম টি-২০ ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ম্যাচের পর অর্শদীপের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন।

কীভাবে চোট পেলেন অর্শদীপ?

গতকাল হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে রান তাড়া করতে নেমেছিল ভারত। ইনিংসের শেষ ওভারে শামার জোসেফের একটি শর্ট-পিচড বল অর্শদীপের বাঁ কাঁধ ও উপরের বাহুতে লাগে। যন্ত্রণায় কাতর হয়ে পড়েন ভারতীয় পেসার। মাঠে ছুটে আসেন দলের চিকিৎসকরা। চোট সামলে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে মাঠ ছাড়তে হয়। (Arshdeep Singh Iinjury)

কী বললেন সঞ্জু স্যামসন?

চোটের কারণে চার বলে পাঁচ রান করেন অর্শদীপ। শেষমেশ তাঁকে অধিনায়ক মাঠ ছাড়ার সংকেত দেন। ভারতের তখন জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৩৫ রান, হাতে ছিল মাত্র একটি উইকেট। শেষ পর্যন্ত ২৪ রানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ।

(Arshdeep Singh Iinjury) ম্যাচের পর সঞ্জু স্যামসন জানান, অর্শদীপের কাঁধে বরফ দেওয়া হচ্ছে। তাঁর কথায়, “অর্শদীপ কাঁধে বরফ দিচ্ছে। আশা করি, ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। উচ্চ গতির বল ওর গায়ে লেগেছে। আশা করি, দ্রুত সেরে উঠবে।”

পঞ্চম টি-২০-তে খেলবেন অর্শদীপ?

পাঁচ ম্যাচের সিরিজ বর্তমানে ২-২ ব্যবধানে সমতায়। শনিবার, ১৭ অক্টোবর, বেঙ্গালুরুতে হবে সিরিজের শেষ ম্যাচ। অর্শদীপের চোটের বিষয়ে এখনও বিস্তারিত সরকারি মেডিক্যাল রিপোর্ট সামনে আসেনি। ফলে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভারতের পেস আক্রমণে অর্শদীপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে তাঁর ফিটনেসের দিকে নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। (Arshdeep Singh Iinjury)

চার ম্যাচের নির্বাসন ভিনিসিয়াসের, মরশুমের প্রথম এল ক্লাসিকোয় বড় ধাক্কা রিয়ালের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে বড় ধাক্কা ভারতের, কতটা গুরুতর অর্শদীপের চোট?”

Comments are closed.