ভারতীয় ক্রীড়াক্ষেত্রে বড় ধাক্কা। দীর্ঘদিনের প্রশাসনিক সঙ্কটের জেরে এ বার আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে গেল (Equestrian Federation of India) ভারতের অশ্বারোহণ। ইন্টারন্যাশনাল ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন (FEI) আগামী ১ ডিসেম্বর থেকে ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়া (EFI)-কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ভারতীয় অশ্বারোহী, কর্মকর্তা, প্রশিক্ষক এবং ঘোড়াদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে।
কেন এই সিদ্ধান্ত?
১৫ অক্টোবরের চিঠিতে FEI জানায়, ১৩ অক্টোবরের অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে (Equestrian Federation of India) EFI-এর নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি। তার উপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দিল্লি হাইকোর্ট ওই কমিটি ভেঙে দেয়। দীর্ঘদিন নতুন কমিটি গঠিত না হওয়ায় প্রশাসনিক সঙ্কট আরও গভীর হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।
নির্বাচন না হলে কাটবে না নিষেধাজ্ঞা
২৭ মার্চ ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA) EFI (Equestrian Federation of India) পরিচালনা এবং নির্বাচন আয়োজনের জন্য একটি অ্যাড হক কমিটি গঠন করে। ২৭ সেপ্টেম্বর ওই কমিটির দেওয়া ব্যাখ্যা খতিয়ে দেখেছে FEI। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও নিষেধাজ্ঞা বহাল থাকবে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর তার মূল্যায়ন করেই সাসপেনশন পুনর্বিবেচনা করবে FEI।
মাঠের বাইরে ডিজিটাল জয় ISL-এর, ৫ ম্যাচেই নজিরবিহীন ৬.৫ কোটি ভিউ
অ্যাথলিট থেকে ঘোড়া—সকলের উপর নিষেধাজ্ঞা
FEI-এর সংবিধানের ৮.৪ ধারা অনুযায়ী, সাসপেনশন চলাকালীন (Equestrian Federation of India) EFI কোনও আন্তর্জাতিক বৈঠকে প্রতিনিধিত্ব করতে পারবে না এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনও করতে পারবে না। ভারতীয় পতাকা বা FEI-এর পতাকার অধীনে, অন্য জাতীয় ফেডারেশনের আয়োজিত প্রতিযোগিতাতেও ভারতীয় অ্যাথলিট, কর্মকর্তা, প্রশিক্ষক ও ঘোড়ারা অংশ নিতে পারবে না।
প্রশিক্ষকদের জন্যও বাড়তি চাপ
ভারতীয় এন্ডুরেন্স প্রশিক্ষক হরি সিং আমের প্রশিক্ষণে থাকা অন্য ফেডারেশনে নিবন্ধিত ঘোড়াগুলির ক্ষেত্রে প্রশিক্ষক পরিবর্তন করতে হবে। FEI-এর এন্ডুরেন্স নিয়মের ৮২৮.৩ ধারা অনুযায়ী, প্রশিক্ষক পরিবর্তনের বিজ্ঞপ্তির পর ১৪ দিন প্রতিযোগিতায় নামা যাবে না। তাই ১ ডিসেম্বর থেকে যোগ্যতা বজায় রাখতে পরিবর্তন জানাতে হবে ১৭ নভেম্বরের মধ্যে। (Equestrian Federation of India)
এই পরিস্থিতিতে ভারতের আন্তর্জাতিক ইকুয়েস্ট্রিয়ানে প্রত্যাবর্তন নির্ভর করছে দ্রুত নির্বাচন এবং FEI-এর মূল্যায়নের উপর।











2 thoughts on “প্রশাসনিক ক্ষেত্রে একাধিক গাফিলতি, ভারতীয় ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনকে সাসপেন্ড করল আন্তর্জাতিক সংস্থা”
Comments are closed.