রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাঠের বাইরে ডিজিটাল জয় ISL-এর, ৫ ম্যাচেই নজিরবিহীন ৬.৫ কোটি ভিউ

Published on: October 15, 2026
ISL YouTube Views
---Advertisement---

(ISL YouTube Views) মাঠে ফুটবলের লড়াই, আর ডিজিটাল দুনিয়ায় ভিউয়ের বন্যা। গত মরশুমে আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও নতুন মরশুমে চমকপ্রদ প্রত্যাবর্তন ইন্ডিয়ান সুপার লিগের (ISL)। প্রতিটি ম্যাচ বিনামূল্যে ইউটিউবে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্তেই মিলেছে এই অভাবনীয় সাফল্য। উদ্বোধনী সপ্তাহের প্রথম পাঁচটি ম্যাচেই মোট ৬৫ মিলিয়ন বা সাড়ে ৬ কোটি ভিউ পেয়েছে ISL। পাশাপাশি ৫২ মিলিয়ন ইউনিক ইউজারের কাছে পৌঁছে গিয়েছে টুর্নামেন্ট।

উদ্বোধনী ম্যাচেই নজরকাড়া সাফল্য

গত ১০ অক্টোবর বেঙ্গালুরু এফসি বনাম স্পোর্টিং ক্লাব দিল্লির ম্যাচ দিয়ে শুরু হয় ISL। প্রথম ম্যাচে সব ফরম্যাট মিলিয়ে ৮.৯ মিলিয়ন ভিউ হয়। (ISL YouTube Views) ইংরেজি ফিডে সর্বোচ্চ ৮৫,২৭৭ জন দর্শক একসঙ্গে লাইভ ম্যাচ দেখেন। তবে টুর্নামেন্ট এগোনোর সঙ্গে বাড়ে দর্শকসংখ্যাও। ইন্টার কাশী বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচে ইংরেজি ফিডে একসঙ্গে ৩ লক্ষ ৪৯ হাজার ৭৩ জন দর্শক লাইভ দেখেন, যা নতুন রেকর্ড।

ভিউয়ের শীর্ষে মোহনবাগান ম্যাচ

দর্শকসংখ্যার নিরিখে নজর কেড়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ। (ISL YouTube Views) ইংরেজি ফিডে এই ম্যাচের ভিউ ১৭ মিলিয়ন। হিন্দি ফিডেও ম্যাচটি শীর্ষে, যেখানে দর্শকসংখ্যা ছিল ১ লক্ষ ৬৬০।

সাবস্ক্রাইবার ও ইন্টারঅ্যাকশনেও বৃদ্ধি

(ISL YouTube Views) ম্যাচ চলাকালীন লাইভ কমেন্ট ও রিয়্যাকশনে ১৬ লক্ষেরও বেশি ইন্টারঅ্যাকশন হয়েছে। ISL-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন করে ১ লক্ষ ২০ হাজার সাবস্ক্রাইবার যুক্ত হওয়ায় মোট সংখ্যা পৌঁছেছে ২.৭ মিলিয়নে।

বিনামূল্যের সম্প্রচারেই বাজিমাত

(ISL YouTube Views) মাথা পিছু প্রত্যেকে ইউটিউব ব্যবহার করেন তাই চলতি মরশুমে প্রতিটি ম্যাচ কোনও সাবস্ক্রিপশন ছাড়াই বিনামূল্যে লাইভ দেখা যাচ্ছে। ফলে গ্রাম থেকে মেট্রো শহর—ভারতের বিভিন্ন প্রান্তের সমর্থকদের কাছে পৌঁছচ্ছে ফুটবল। ডিজিটাল প্ল্যাটফর্মে এই সাফল্য ভারতীয় ফুটবলের জনপ্রিয়তা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে বড় ধাক্কা ভারতের, কতটা গুরুতর অর্শদীপের চোট?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “মাঠের বাইরে ডিজিটাল জয় ISL-এর, ৫ ম্যাচেই নজিরবিহীন ৬.৫ কোটি ভিউ”

Comments are closed.