রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চার ম্যাচের নির্বাসন ভিনিসিয়াসের, মরশুমের প্রথম এল ক্লাসিকোয় বড় ধাক্কা রিয়ালের

Published on: October 15, 2026
Vinicius Jr
---Advertisement---

একটি বিতর্কিত মুহূর্ত, একটি লাল কার্ড, আর তার জেরেই বড় ধাক্কা রিয়াল মাদ্রিদের। (Vinicius Jr) ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষের ফুটবলারের চুল টানার অভিযোগে চার ম্যাচের নির্বাসনের মুখে পড়েছেন ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াস জুনিয়র। ফলে আগামী ২৬ অক্টোবর মরশুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনার বিরুদ্ধে খেলতে পারবেন না রিয়ালের এই গুরুত্বপূর্ণ আক্রমণভাগের ফুটবলার। লা লিগার শিরোপার লড়াইয়ে পিছিয়ে থাকা রিয়ালের কাছে এই সিদ্ধান্ত বড় ধাক্কা বলেই মনে করছে ফুটবল মহল।

কেন চার ম্যাচের নির্বাসন?

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি (Vinicius Jr) ভিনিসিয়াসকে মোট চার ম্যাচের জন্য নির্বাসিত করেছে। ভিয়ারিয়ালের বিরুদ্ধে লাল কার্ড দেখার ঘটনায় দু’ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য আরও দু’ম্যাচের নির্বাসন চাপানো হয়েছে।

এই শাস্তির ফলে সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দার এবং ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলীয় তারকা।

VAR-এ বাতিল গোল, লাল কার্ড ভিনিসিয়াসের

শনিবার সান্তিয়াগো বের্নাবিউতে ভিয়ারিয়ালের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫২ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামেন (Vinicius Jr) ব্রাজিলীয় তারকা। প্রায় ২০ মিনিট পর প্রতিপক্ষের ডিফেন্ডার নাথান সালিবার চুল টানার অভিযোগে তাঁকে লাল কার্ড দেখানো হয়।

VAR পর্যালোচনার পর ঘটনাটি সামনে আসে। ওই ঘটনার আগে রিয়ালের যে গোলটি হয়েছিল, সেটিও বাতিল হয়ে যায়। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের চুল টানা হিংসাত্মক আচরণের আওতায় পড়ে। ফেডারেশনের ১৩০ নম্বর ধারায় চোট না ঘটানো হিংসাত্মক আচরণের জন্য এক থেকে তিন ম্যাচের নির্বাসনের বিধান রয়েছে। তবে রেফারির প্রতি প্রতিবাদের শাস্তি যুক্ত হওয়ায় (Vinicius Jr) ভিনিসিয়াসের মোট নির্বাসন দাঁড়িয়েছে চার ম্যাচের। ম্যাচের পর সমাজমাধ্যমে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

এল ক্লাসিকোয় চাপে রিয়াল, দুরন্ত বার্সেলোনা

আগামী ২৬ অক্টোবর বার্সেলোনার মাঠে মরশুমের প্রথম এল ক্লাসিকো। আট ম্যাচে আটটি জয় নিয়ে লিগের শীর্ষে রয়েছে বার্সেলোনা। দলটি ইতিমধ্যেই ৩৪টি গোল করেছে। অন্যদিকে, আট ম্যাচে দু’টি হার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ, শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ছয় পয়েন্ট পিছিয়ে।

(Vinicius Jr) ভিনিসিয়াস চলতি মরশুমে রিয়ালের প্রায় সব ম্যাচেই খেলেছেন। ফলে তাঁর অনুপস্থিতি কোচ হোসে মরিনহোর আক্রমণভাগের পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। অক্টোবরের শুরুতে কলকাতায় খেলতে এসেও নজর কেড়েছিলেন ব্রাজিলীয় তারকা, যদিও তাঁর পারফরম্যান্স নিয়ে একাংশের সমর্থক অসন্তোষ প্রকাশ করেছিলেন। এবার বার্সেলোনার বিরুদ্ধে তাঁর অনুপস্থিতি রিয়ালের শিরোপার লড়াইকে আরও কঠিন করে তুলতে পারে।

“২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে হবে”, আমির খানের ভাইপো ইমরানকে নির্দেশ পুলিশের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “চার ম্যাচের নির্বাসন ভিনিসিয়াসের, মরশুমের প্রথম এল ক্লাসিকোয় বড় ধাক্কা রিয়ালের”

Comments are closed.