বলিউড অভিনেতা আমির খানের ভাইপো (Imran Khan) ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিল মুম্বই পুলিশ। আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে হবে অভিনেতাকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পরই এই পদক্ষেপ। আমেরিকান নাগরিক ইমরানের বিরুদ্ধে অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
কেন পুলিশের নজরে ইমরান?
বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে বিতর্কের আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অগস্ট ক্রান্তি ময়দানে প্রতিবাদে সামিল হয়েছিলেন একাধিক বিক্ষোভকারী। সেই কর্মসূচিতেই যোগ দেন ‘দিল্লি বেলি’ খ্যাত অভিনেতা (Imran Khan) ইমরান খান। তবে তিনি ভারতীয় নাগরিক নন, তাঁর আমেরিকার নাগরিকত্ব রয়েছে। পুলিশের বক্তব্য, বিদেশি নাগরিক হয়েও ওই প্রতিবাদে অংশ নেওয়ার জেরেই তাঁর বিরুদ্ধে অভিবাসন আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
প্রতিবাদ থেকে আটক, থানায় FIR
#WATCH | Mumbai: Before he was detained by Police, Actor Imran Khan says, "I don’t have demands. I am here as a citizen, as someone who lives in this city. I am here to see why freedom of movement is being restricted—why people’s voices are being suppressed. That is why I am here. I am not in a position to make demands of anyone. Nor am I part of any organization. I am just here as a representative…"
— ANI (@ANI) October 10, 2026
প্রতিবাদ কর্মসূচির সময় ইমরানকে আটক করেছিল মুম্বই পুলিশ। তাঁর সঙ্গে আটক করা হয় তাঁর সঙ্গী লেখা ওয়াশিংটন এবং বোন জেইন মেরিকেও। এই ঘটনায় মুম্বইয়ের গামদেবী থানায় ইমরান-সহ অন্যদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। পরে (Imran Khan) ইমরান নিজেই সোশ্যাল মিডিয়ায় পুলিশের ভ্যানের ভিতরে বসে থাকার একটি ছবি পোস্ট করেন। মজার ছলে ক্যাপশনে লেখেন, “Apparently I’m going for a drive” (মনে হচ্ছে, গাড়িতে ঘুরতে বেরিয়েছি)।
‘জয় হিন্দ’ বলেও ভাইরাল অভিনেতা
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে (Imran Khan) ইমরানের একাধিক ভিডিয়ো। একটি ভিডিয়োয় পুলিশকর্মীদের ‘জয় হিন্দ’ বলতে শোনা যায় তাঁকে। অন্য একটি ভিডিয়োয় অভিনেতা জানান, কেন তাঁকে আটক করা হয়েছে, তা তিনি নিজেই জানেন না। তাঁর কথায়, রাস্তায় থাকা তাঁদের কয়েকজনকে তুলে ভ্যানে বসতে বলা হয়েছিল। প্রায় দু’ঘণ্টা ধরে পুলিশ ভ্যানে ঘোরানোর পর তাঁদের ছেড়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
‘কোনও দাবি নিয়ে যাইনি’
প্রতিবাদে যোগ দেওয়ার আগে (Imran Khan) ইমরান স্পষ্ট করেছিলেন, তাঁর কোনও ব্যক্তিগত দাবি নেই। তিনি কোনও সংগঠনের সদস্য নন এবং কারও প্রতিনিধি হিসেবেও সেখানে যাননি। মুম্বইয়ের একজন সাধারণ বাসিন্দা হিসেবেই প্রতিবাদে যোগ দিয়েছিলেন বলে জানান অভিনেতা। এখন ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নোটিস ঘিরে ইমরানের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর।
পুজোর ভিড়ে আপনার সন্তান হারিয়ে গেলে কী করবেন? চালু কলকাতা পুলিশের বিশেষ হেল্পলাইন











1 thought on ““২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে হবে”, আমির খানের ভাইপো ইমরানকে নির্দেশ পুলিশের”
Comments are closed.