দুর্গাপুজো মানেই রাস্তায় রাস্তায় মানুষের ঢল, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। আর এই ভিড়ের মধ্যে কখনও অসাবধানতাবশত পরিবারের সদস্য, প্রিয়জন কিংবা ছোট্ট শিশু হারিয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুদের নিয়ে ঠাকুর দেখতে বেরোলে বাড়তি সতর্ক থাকা জরুরি। পুজোর ভিড়ে কেউ হারিয়ে গেলে যাতে দ্রুত তাঁর খোঁজ পাওয়া যায়, সেই উদ্দেশ্যে বিশেষ বার্তা দিল কলকাতা পুলিশ।
Emergency Helpline: ১৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চালু হেল্পলাইন
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পুজোর ভিড়ে কোনও প্রিয়জন হারিয়ে গেলে দেরি না করে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করে জানাতে হবে। ‘বন্ধু কলকাতা’ এবং কলকাতা পুলিশের উদ্যোগে এই হেল্পলাইনগুলি ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর, ২০২৬ পর্যন্ত চালু থাকবে।
জরুরি প্রয়োজনে যে নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবেন, সেগুলি হলো—
– ০৩৩-২২১৪-১৮৩৫
– ০৩৩-২২১৪-৩২৩০
– ০৩৩-২২৫০-৫০৯০- ১০০
– ১০৯৮ (শিশু সহায়তা)
ভিড় ঠেলে পুজো দেখতে ভালো লাগে না? ঘরে বসে 3D-তে দেখুন কলকাতার পুজো
পুজোয় সতর্ক থাকুন, নিরাপদে করুন আনন্দ
পুজোর সময় মণ্ডপে মণ্ডপে ভিড় হবেই। তাই শিশুদের হাত ধরে রাখা, বয়স্কদের দিকে বিশেষ নজর দেওয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রাখা জরুরি। কেউ হারিয়ে গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত পুলিশকে জানানোই বুদ্ধিমানের কাজ। বিশেষ করে কোনও শিশু নিখোঁজ হলে ১০৯৮ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। সবার আগে শিশুদের কাছে নাম, ঠিকানা, পরিচয় লিখে একটা কাগজ বা ডায়েরি রেখে দেবেন।
উৎসবের আনন্দে যাতে কোনও পরিবারকে দুশ্চিন্তায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই কলকাতা পুলিশের এই উদ্যোগ। পুজোর দিনগুলিতে সতর্ক থাকুন, প্রিয়জনদের খেয়াল রাখুন এবং জরুরি নম্বরগুলি হাতের কাছে রাখুন।












1 thought on “পুজোর ভিড়ে আপনার সন্তান হারিয়ে গেলে কী করবেন? চালু কলকাতা পুলিশের বিশেষ হেল্পলাইন”
Comments are closed.