মালদার বামনগোলা ব্লকের জগতলা গ্রাম পঞ্চায়েতের হাঁসপুকুর গ্রামে প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করলেন মহিলারা। মাতা মনমোহিনী সেবা সমিতির উদ্যোগে শুরু হয়েছে এই সর্বজনীন দুর্গোৎসব। পুজোকে ঘিরে গ্রামে উৎসবের আবহ। এতদিন দুর্গাপুজো দেখতে গ্রামের বাসিন্দাদের দূরে যেতে হতো। এবার নিজেদের গ্রামেই মা দুর্গার পুজো হওয়ায় খুশি বাসিন্দারা। (Hanspukur Durga Puja)
মহিলাদের উদ্যোগে প্রথম পুজো
গ্রামের মহিলা সমিতির সদস্য অঙ্কিতা মণ্ডল জানান, এবার প্রথমবার দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। পাড়ার সকলের সহযোগিতায় পুজো ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করছেন তাঁরা। পুজোর দায়িত্ব সামলাচ্ছেন মহিলারাই। তাঁদের এই উদ্যোগে আশপাশের গ্রামের (Hanspukur Durga Puja) বাসিন্দারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অঙ্কিতা মণ্ডল বলেন, “প্রতিবার ঠাকুর দেখতে অনেক দূরে যেতে হতো। এবার প্রথম গ্রামেই মা দুর্গার পুজো হচ্ছে। এতে আমরা খুব আনন্দিত।”
পাঁচ দিন ধরে নানা অনুষ্ঠান
উদ্যোক্তারা জানিয়েছেন, বুধবার পর্যন্ত পুজোর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, কলাবউ স্নান এবং মঙ্গলঘট নিয়ে গ্রাম পরিক্রমা। শিশুদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি মহিলাদের জন্য থাকছে বিভিন্ন খেলাধুলা ও হাডুডু প্রতিযোগিতা। এছাড়াও ধুনুচি নাচ ও উলুধ্বনির আয়োজন রয়েছে। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অমলেন্দু সমাজদারের উপস্থিত থাকার কথা রয়েছে। বিভিন্ন দিনে বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও উদ্যোক্তারা জানিয়েছেন। (Hanspukur Durga Puja)
শান্তি ও সমৃদ্ধির কামনা
সমিতির সদস্য অরুণ প্রসাদ ভকত জানান, মাতা মনমোহিনী দেবী সেবা সমিতি ও মহিলা সমিতির উদ্যোগে এই পুজো হচ্ছে। আশপাশের গ্রামের মানুষও সহযোগিতা করছেন। শিশু থেকে প্রবীণ, সকলেই এই উৎসবে অংশ নিচ্ছেন। অরুণ প্রসাদ জানান, গ্রামের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেই পুজোর আয়োজন করা হয়েছে। এই প্রথম পুজোকে ঘিরে হাঁসপুকুরের বাসিন্দাদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যাচ্ছে।(Hanspukur Durga Puja) আগামী দিনেও গ্রামের মানুষের সহযোগিতায় এই উৎসবকে এগিয়ে নিয়ে যেতে চান উদ্যোক্তারা।












1 thought on “ইতিহাসে প্রথমবার, মহিলাদের উদ্যোগে প্রথম দুর্গাপুজো বামগোলায়”
Comments are closed.