রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সন্তানের মঙ্গল কামনায় পালন করুন দুর্গাষষ্ঠী, জেনে নিন পুজোর নিয়ম

Published on: October 16, 2026
---Advertisement---

সন্তানের মঙ্গল ও সংসারের সুখ-সমৃদ্ধি কামনায় অনেকেই দুর্গাষষ্ঠীর ব্রত পালন করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনেই ভগবান রামচন্দ্র দেবী দুর্গার বোধন করেছিলেন। দুর্গাষষ্ঠীর পুজোয় কয়েকটি নিয়ম মেনে চলার কথা বলা হয়। কীভাবে করবেন পুজো, জেনে নিন প্রয়োজনীয় নিয়মগুলি। (Durga Shashthi)

ভোরে উঠে ঘর পরিষ্কার

দুর্গাষষ্ঠীর দিন ভোরে ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। বাড়ির সমস্ত কাজ সেরে স্নান করে শুদ্ধবস্ত্র পরতে হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী, এদিন সাদা ও কালো পোশাক এড়িয়ে চলার কথা বলা হয়। তার বদলে লাল, উজ্জ্বল হলুদ, কমলা কিংবা নীল রঙের পোশাক পরা যেতে পারে। (Durga Shashthi)

পুজোর উপকরণ কী কী?

দুর্গাষষ্ঠীর পুজোয় সন্তানের মঙ্গল কামনা করে পুজোর আয়োজন করতে হয়। তার জন্য একটি পাত্রে পাঁচ রকমের ফল রাখতে হবে। সঙ্গে রাখতে হবে মিষ্টি ও প্রদীপ। পুজোয় নারকেল, আতপ চাল, তিল এবং সিদ্ধি দেওয়ার কথাও বলা হয়েছে।

মানতে হবে খাবারের নিয়ম

ব্রত পালনের দিন আমিষ খাবার এড়িয়ে চলতে হবে। সারাদিন নিরামিষ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। পুজোর উপকরণগুলিও নিয়ম মেনে রাখতে হবে। পুজোর পরেই আতপ চাল, তিল ও অন্যান্য উপকরণ বিসর্জন দেওয়া উচিত নয়। প্রচলিত নিয়ম অনুযায়ী, দশমীর পর সেগুলি নিরঞ্জন করতে হয়। (Durga Shashthi)

লাল কাপড়ে রাখুন আতপ চাল

দুর্গাষষ্ঠীর পুজোয় দেওয়া আতপ চালের কিছুটা লাল কাপড়ে মুড়ে রাখতে পারেন। সেই চাল বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর-পূর্ব দিকে রাখার রীতি রয়েছে। লোকবিশ্বাস অনুযায়ী, এতে সংসারে শ্রীবৃদ্ধি হয়। দুর্গাষষ্ঠীর এই নিয়মগুলি মূলত প্রচলিত ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। ভক্তরা সন্তানের সুস্থতা, মঙ্গল এবং পরিবারের সুখ-সমৃদ্ধি কামনা করে এই ব্রত পালন করেন। (Durga Shashthi)

আরও পড়ুন :- ইতিহাসে প্রথমবার, মহিলাদের উদ্যোগে প্রথম দুর্গাপুজো বামগোলায়


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now