রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

২০০ কোটির সোনার সাজ, শিলিগুড়িতে নজর কাড়ছে সেন্ট্রাল কলোনির পুজো

Published on: October 14, 2026
---Advertisement---

১০০ কেজি নয়, মা দুর্গার সাজে ব্যবহার করা হয়েছে ১৩২ কেজি সোনা। উত্তরবঙ্গে দুর্গাপুজোয় এমনই চমক দিল শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি। পুজোর ৬৪তম বর্ষে মায়ের প্রতিমা সাজানো হয়েছে বিপুল পরিমাণ সোনার অলঙ্কারে। (Siliguri Durga Puja) এই অভিনব আয়োজন দেখতে শিলিগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং প্রতিবেশী রাজ্য থেকে মানুষের ভিড় জমতে শুরু করেছে। মঙ্গলবার তৃতীয়ার সন্ধ্যায় জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের হাত ধরে পুজোর উদ্বোধন হয়। উদ্বোধনের আগেই মণ্ডপের সামনে দর্শনার্থীদের লম্বা লাইন দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে গানও করেন সাংসদ। (Siliguri Durga Puja)

১৩২ কেজি সোনায় সাজানো হয়েছে প্রতিমা

পুজো কমিটির আহ্বায়ক সুবাস রায় জানিয়েছেন, মায়ের প্রতিমা এবং তাঁর চার সন্তানকে সোনার অলঙ্কারে সাজানো হয়েছে। এই কাজে স্পনসর করেছে সেনকো গোল্ড। তাঁর দাবি, উত্তরবঙ্গে এই প্রথম কোনও দুর্গাপুজোয় ১০০ কেজির বেশি সোনা দিয়ে প্রতিমা সাজানো হয়েছে। অলঙ্কারগুলি আসল সোনার বলেও দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, এই সোনার মূল্য প্রায় ২০০ কোটি টাকা। (Siliguri Durga Puja)

নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

এত বিপুল পরিমাণ সোনার কারণে নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিয়েছে পুজো কমিটি। রাজ্য পুলিশের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। গোটা মণ্ডপ চত্বর সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে। ভিড় সামলাতে প্রশাসনের পরামর্শে তৈরি করা হয়েছে জিগজ্যাগ লাইনের ব্যবস্থা। এর ফলে দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পথে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে আশা কমিটির। সুবাস রায় জানিয়েছেন, মণ্ডপের ভিতরে নিরাপত্তার জন্য আটজন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। চারজন করে দুই দলে ভাগ হয়ে তাঁরা পালা করে ২৪ ঘণ্টা নজরদারি চালাবেন। এমনকি পুজো কমিটির কনভেনার নিজেও অনুমতি ছাড়া মণ্ডপের ভিতরে ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। (Siliguri Durga Puja)

প্রাচীন শিল্পকর্মের আদলে মণ্ডপ

সোনার সাজের পাশাপাশি মণ্ডপ নির্মাণেও বিশেষ ভাবনা রয়েছে। সুবাস রায়ের কথায়, প্রাচীন শিল্পকর্মের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। বাইরে থেকে যেমন এর সৌন্দর্য নজর কাড়বে, তেমনই ভিতরেও রয়েছে বিশেষ আকর্ষণ। বিপুল ভিড়ের মধ্যেও যাতে দর্শনার্থীরা নিরাপদে প্রতিমা দর্শন করতে পারেন, তার জন্য পুলিশ ও পুজো কমিটি একসঙ্গে কাজ করছে। দুর্গাপুজোর মরসুমে সেন্ট্রাল কলোনির এই আয়োজন ঘিরে ইতিমধ্যেই উত্তরবঙ্গজুড়ে কৌতূহল তৈরি হয়েছে।(Siliguri Durga Puja)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now