পুজোয় কলকাতার বিভিন্ন মণ্ডপে ঠাকুর দেখতে ভালো লাগে, কিন্তু ভিড় ঠেলে ঠাকুর দেখার ধকল একেবারেই পছন্দ নয়? কোথাও লম্বা লাইন, কোথাও যানজট, আবার কোথাও মণ্ডপে ঢোকার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। বাচ্চা বা বয়স্ক মানুষ থেকে শুরু করে কলকাতার বাইরে থাকা বাঙালিদের পক্ষেও সব সময় মণ্ডপে গিয়ে পুজো দেখা সম্ভব হয় না। তবে এবার আর মন খারাপ নয়। ঘরে বসেই দেখতে পারেন কলকাতা নামিদামী সব পূজা মণ্ডপগুলি। কীভাবে?
আপনার পুজো পার্টনার হতে পারে ThePuja.App। এই প্ল্যাটফর্মের সাহায্যে স্মার্টফোন বা কম্পিউটারে বসেই বিভিন্ন দুর্গাপুজো মণ্ডপের ভার্চুয়াল ট্যুর দেখা যায়। কীভাবে ব্যবহার করবেন এই ওয়েবসাইট? জেনে নিন সব খুঁটিনাটি।
Virtual Pujo: ৩৬০ ডিগ্রি ভিউতে ঘুরে দেখুন মণ্ডপ
ThePuja.App-এর অন্যতম আকর্ষণ হলো ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল ট্যুর। সাধারণ ছবির মতো শুধু একটি দিক নয়, স্ক্রিন ঘুরিয়ে মণ্ডপের বিভিন্ন দিক দেখার সুযোগ মেলে। অর্থাৎ, বাড়িতে বসেই মণ্ডপের ভিতরের সাজসজ্জা ও শিল্পকলা উপভোগ করতে পারবেন।
বাড়িতে বসে কীভাবে দেখবেন সব পুজো?
এর জন্য প্রথমে মোবাইলের ব্রাউজার অথবা কম্পিউটার থেকে https://thepuja.app/ ওয়েবসাইটটি খুলুন। হোমপেজে বিভিন্ন পুজোর ট্যুরের ছবি দেখতে পাবেন। পছন্দের মণ্ডপের ছবিতে ক্লিক বা ট্যাপ করলেই ট্যুর খোলা যাবে। এরপর মোবাইলে আঙুল দিয়ে স্ক্রিন ঘুরিয়ে কিংবা কম্পিউটারে মাউস ব্যবহার করে চারপাশের দৃশ্য দেখুন। ট্যুরের মধ্যে থাকা নির্দেশক চিহ্ন ব্যবহার করে পরবর্তী অংশেও এগোনো যায়।
পুরনো বছরের পুজো দেখার সুযোগও রয়েছে
এই ওয়েবসাইটের আরও একটি ভালো দিক হলো ডিজিটাল আর্কাইভ। ২০১৩ সাল থেকে বিভিন্ন বছরের দুর্গাপুজোর ভার্চুয়াল ট্যুর এখানে সংরক্ষিত রয়েছে। ফলে আগের বছরের মণ্ডপসজ্জা ও শিল্পভাবনাও ফিরে দেখার সুযোগ পাবেন।
২০০ কোটির সোনার সাজ, শিলিগুড়িতে নজর কাড়ছে সেন্ট্রাল কলোনির পুজো
পুরনো পুজো দেখতে সরাসরি https://thepuja.app/all লিঙ্কে যেতে পারেন। সেখানে বছর অনুযায়ী ট্যুর খোঁজার পাশাপাশি পুজো কমিটির নাম ধরেও খোঁজ করা যায়। ‘By Organizer’ বিভাগের মাধ্যমে নির্দিষ্ট আয়োজকের ট্যুর খুঁজে নেওয়া সম্ভব। কাশী বোস লেন, দমদম পার্ক তরুণ সংঘ, নাকতলা উদয়ন সংঘ এবং ত্রিধারা সম্মিলনীর মতো একাধিক পুজো কমিটির ট্যুরের সংগ্রহ রয়েছে। তবে সব পুজোর সব বছরের ট্যুর উপলব্ধ নয়। একটা জিনিস মনে রাখবেন, আপনি এই অ্যাপের মধ্যে দিয়ে কত সহজে ভার্চুয়াল পুজো দেখতে পাবেন তা নির্ভর করবে ইন্টারনেট স্পিডের উপর।
তাই এবার থেকে আর ভিড় খেলে পুজো দেখা নিয়ে চিন্তা করতে হবে না। বিশেষ করে যাঁরা ভিড় এড়িয়ে চলেন, বয়স্ক মানুষ কিংবা কলকাতার বাইরে থাকা বাঙালিদের কাছে এই পরিষেবা সুবিধাজনক হতে পারে। তবে মনে রাখতে হবে ভার্চুয়াল ট্যুর সরাসরি মণ্ডপে গিয়ে ঠাকুর দেখার সম্পূর্ণ বিকল্প নয়। এটি মূলত ঘরে বসে পুজোর মণ্ডপ ও শিল্পকলা উপভোগ করার একটি ডিজিটাল ব্যবস্থা।












2 thoughts on “ভিড় ঠেলে পুজো দেখতে ভালো লাগে না? ঘরে বসে 3D-তে দেখুন কলকাতার পুজো”
Comments are closed.