রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের রিচার্জের দাম বাড়বে Jio? বড় ইঙ্গিত আম্বানির

Published on: October 16, 2026
Jio Tariff Hike
---Advertisement---

(Jio Tariff Hike) মোবাইল রিচার্জের খরচ কি ফের বাড়তে চলেছে? Jio-র গ্রাহকদের মনে এই প্রশ্নের মধ্যেই গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আকাশ আম্বানি। তাঁর বক্তব্য, ট্যারিফ বাড়ানোর সুযোগ থাকলেও শুধু ডেটার দাম বাড়িয়ে নয়, বরং নতুন পরিষেবা চালু করে আয় বৃদ্ধির পরিকল্পনা করছে সংস্থা। Jio Platforms-এর IPO লঞ্চের আগে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ট্যারিফ বাড়ানোর সময়সীমা ঘোষণা নয়

(Jio Tariff Hike) ১৫ অক্টোবর, বৃহস্পতিবার মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে আকাশ আম্বানি জানান, Jio-র কাছে মোবাইল পরিষেবার দাম বাড়ানোর সুযোগ রয়েছে। তবে কবে ট্যারিফ বাড়ানো হতে পারে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি। তাঁর মতে, অতিরিক্ত পরিষেবা দিয়ে গ্রাহক-পিছু আয় বাড়ানোই সংস্থার অন্যতম লক্ষ্য। Jio-র CEO পঙ্কজ পাওয়ারও জানিয়েছেন, ব্যবসার বৃদ্ধির জন্য ট্যারিফ ছাড়াও একাধিক পথ রয়েছে।

প্রতি জিবি ডেটার দাম ৪.৯ টাকা

আকাশ আম্বানির দেওয়া তথ্য অনুযায়ী, Jio-তে প্রতি জিবি ডেটার দাম প্রায় ৪.৯ টাকা, যেখানে শিল্পক্ষেত্রের গড় ৭.৫ টাকা। সংস্থার গ্রাহকেরা মাসে গড়ে ৪৩.৭ জিবি ডেটা ব্যবহার করেন। ২০১৬ সালে পরিষেবা শুরুর পর থেকে সাশ্রয়ী ডেটা প্ল্যানের মাধ্যমে বাজারে বড় জায়গা তৈরি করেছে Jio। বর্তমানে ভারতের মোট ওয়্যারলেস ডেটা ট্র্যাফিকের ৬০ শতাংশেরও বেশি বহন করে সংস্থাটি। (Jio Tariff Hike)

জুনের শেষে Jio-র গ্রাহকসংখ্যা ছিল ৫৩৩.৩ মিলিয়ন, যার মধ্যে ২৮৪.৯ মিলিয়ন 5G ব্যবহারকারী। সংস্থার ARPU বা গ্রাহক-পিছু মাসিক গড় আয় ২১৫.৬ টাকা। আকাশের দাবি, মাথাপিছু আয়ের তুলনায় টেলিকম খাতে খরচের অনুপাত ২০১৬ সালের পর প্রায় অর্ধেক হয়ে ১ শতাংশে নেমেছে।

BSNL-এর ২০২ টাকার প্রিপেইড প্ল্যানে পাবেন দুর্ঘটনা বিমা! জেনে নিন মেয়াদ কতদিনের

ব্রডব্যান্ড ও ডিজিটাল পরিষেবায় নজর

(Jio Tariff Hike) মোবাইল পরিষেবার পাশাপাশি হোম ব্রডব্যান্ড, এন্টারপ্রাইজ ডিজিটাল পরিষেবা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণে জোর দিচ্ছে Jio। FY31-এর মধ্যে ভারতের ডিজিটাল অর্থনীতি ১.৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে বলে আশা সংস্থার। ভয়েস-ভিত্তিক AI পরিষেবাও নতুন আয়ের উৎস হতে পারে। FY26-এ Jio-র ফিক্সড ব্রডব্যান্ড গ্রাহক ছিল ২৮.৬ মিলিয়ন; নতুন ফিক্সড ব্রডব্যান্ড সংযোগ বৃদ্ধির ৬৭.৫ শতাংশ এসেছে সংস্থাটির হাত ধরে।

২১ অক্টোবর শুরু Jio-র IPO

Jio Platforms-এর IPO-র প্রাইস ব্যান্ড শেয়ার-পিছু ১,০৬৫ থেকে ১,১১৯ টাকা। ২১ অক্টোবর শুরু হয়ে ২৩ অক্টোবর শেষ হবে এই ইস্যু। সর্বোচ্চ দামে প্রায় ৩০,২১৩ কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে, সংস্থার মূল্যায়ন দাঁড়াতে পারে প্রায় ১০.৩ লক্ষ কোটি টাকা। ২৮ অক্টোবর শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার কথা।(Jio Tariff Hike)


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ফের রিচার্জের দাম বাড়বে Jio? বড় ইঙ্গিত আম্বানির”

Comments are closed.