রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

BSNL-এর ২০২ টাকার প্রিপেইড প্ল্যানে পাবেন দুর্ঘটনা বিমা! জেনে নিন মেয়াদ কতদিনের

Published on: October 15, 2026
BSNL
---Advertisement---

২০২ টাকার এই প্ল্যানে ফোন কলের পাশাপাশি গ্রাহকদের ডেটার সুবিধা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। এই প্ল্যানে ফোন কলের পাশাপাশি ডেটার সুবিধাও পাওয়া যাচ্ছে। যাঁরা কম খরচে প্রায় এক মাসের ভ্যালিডিটি চান, তাঁদের কথা মাথায় রেখেই এই প্ল্যান আনা হয়েছে। এতে মিলবে ৩২ দিনের ভ্যালিডিটি। পাশাপাশি এই প্রিপেইড প্ল্যানেই পাবেন দুর্ঘটনা বিমা। BSNL-এর ২০২ টাকার প্রিপেইড প্ল্যানে বিনামূল্যে ১ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমা এবং ১০,০০০ টাকার সাইবার জালিয়াতি বিমাও দেওয়া হচ্ছে (BSNL)।

BSNL: এতে কী কী সুবিধা রয়েছে?

BSNL-এর ২০২ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে ৩২ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়, যার ফলে দৈনিক খরচ দাঁড়ায় মাত্র ৬.৩১ টাকা। এই প্ল্যানে মোট ৫ জিবি ডেটা পাওয়া যায়। তবে মনে রাখা প্রয়োজন, নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলেও ব্যবহারকারীরা ৪০ কেবিপিএস (Kbps) গতিতে ইন্টারনেট ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

ফোন কলের ক্ষেত্রে, এতে ৩০০ মিনিটের লোকাল ও এসটিডি (STD) কলের সুবিধা রয়েছে। যারা টেক্সট মেসেজ বা এসএমএস পাঠাবেন, তাঁদের জন্য এই প্ল্যানের আওতায় ১০০টি এসএমএস-এর সুবিধাও দেওয়া হয়েছে। সাধারণত অন্যান্য রিচার্জ প্ল্যানে কলিং ও এসএমএস-এর পাশাপাশি বিনোদনমূলক সুবিধা থাকলেও, BSNL এই প্ল্যানে অন্যতম আকর্ষণ হল বিনামূল্যে বিমার সুবিধা। গ্রাহকরা পাবেন ১ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমা এবং ১০,০০০ টাকার সাইবার জালিয়াতি বিমা। সংস্থার সরকারি ওয়েবসাইট অথবা সেল্ফ কেয়ার অ্যাপের মাধ্যমে সহজেই এই প্ল্যান রিচার্জ করা যাবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই প্ল্যান কোনও নির্দিষ্ট টেলিকম সার্কেলের মধ্যে সীমাবদ্ধ নয়। বিমা প্ল্যানের জন্য BSNL ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (OICL)-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।

সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে যাওয়া, সাপের কামড়, বজ্রপাত এবং বিদ্যুৎস্পৃষ্টের মতো ঘটনাগুলি এই ইন্সুরেন্সের আওতায় রয়েছে। পাশাপাশি, ১০ হাজার টাকার সাইবার বিমা সুরক্ষাও দেওয়া হবে, যা আপনাকে সাইবার চুরি, ফিশিং এবং ইমেইল স্পুফিংয়ের মতো ঘটনা থেকে সুরক্ষা প্রদান করবে।

কত দিনের মধ্যে আবেদন করতে হবে?

BSNL জানিয়েছে, ব্যবহারকারীদের দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ৪৮ ঘণ্টার মধ্যে এবং সাইবার বিমার ক্ষেত্রে সাত দিনের মধ্যে দাবি (claim) জানাতে হবে। বিমার মেয়াদ রিচার্জের সময়কাল পর্যন্ত বলবৎ থাকবে এবং রিচার্জের মেয়াদ শেষ হওয়ার পর ২৪ ঘণ্টার একটি অপেক্ষমাণ সময় (waiting period) থাকবে। ব্যবহারকারীরা তাদের মোবাইল নম্বর ব্যবহার করে বছরে সর্বোচ্চ তিনটি সাইবার বিমা দাবি করতে পারবেন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “BSNL-এর ২০২ টাকার প্রিপেইড প্ল্যানে পাবেন দুর্ঘটনা বিমা! জেনে নিন মেয়াদ কতদিনের”

Comments are closed.