রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নতুন ক্রেডিট কার্ডে ‘ইনস্যুরেন্স’ চালুর ফোন? ক্যানসেল করতে গেলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট!

Published on: October 13, 2026
credit card
---Advertisement---

সবেমাত্র নতুন ক্রেডিট কার্ড হাতে পেয়েছেন। হয়তো এখনও একবারও কার্ডটি সোয়াইপ করেননি। ঠিক এমন সময়েই আপনার কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন এল (credit card)। কলার অত্যন্ত বিনীত গলায় ব্যাঙ্ক কর্মীর পরিচয় দিয়ে বললেন, “নমস্কার স্যর, আপনার নতুন ক্রেডিট কার্ডটি অ্যাক্টিভেট হয়েছে এবং তার সঙ্গে একটি কার্ড প্রোটেকশন প্ল্যান বা ইনসুরেন্স যুক্ত করা হয়েছে। এর জন্য আপনার কার্ড থেকে বছরে ৪,৯৯৯ টাকা কাটা হবে।”

নতুন কার্ড (credit card) হাতে পেয়েই এমন অবাঞ্ছিত খরচের কথা শুনে যে কেউ চমকে উঠবেন। আপনি যখনই বিরক্তি প্রকাশ করে বলবেন, “আমি তো এমন কোনও ইনসুরেন্স চাইনি, এটা এখনই বন্ধ করুন।” ঠিক তখনই কলার খুব মিষ্টি গলায় আপনাকে আশ্বস্ত করে বলবে, “চিন্তা করবেন না স্যর, আপনার সম্মতি ছাড়া আমরা টাকা কাটব না। আপনি চাইলে আমি এখান থেকেই আপনার ইনসুরেন্সটি ক্যানসেল করে দিচ্ছি। আপনার মোবাইলে একটা ক্যান্সলেশন ওটিপি গেছে, সেটা শুধু একবার কনফার্ম করে দিন।”

আর ঠিক এখানেই লুকিয়ে আছে সাইবার জালিয়াতির একেবারে আনকোরা এবং ভয়ঙ্কর একটি ফাঁদ। আপনি দেখলেন, সদ্য যেই ক্রেডিট কার্ডটা নিয়েছেন সেটার নাম নিয়ে ফোন আসছে, তার মানে এটা জেনুইন হতে পরে। তাই আপনি সেই ওটিপি বলে দিলেই নিমেষে আপনার ক্রেডিট কার্ড থেকে হাজার হাজার টাকা গায়েব হয়ে যাবে।

ফাঁদটা ঠিক কীভাবে পাতা হয়?


জালিয়াতির এই পুরো ছকটা দাঁড়িয়ে আছে মানুষের আতঙ্কের ওপর।

তথ্য চুরি: আপনি যখন কার্ডের জন্য আবেদন করেন, অনেক সময় থার্ড-পার্টি এজেন্সি বা ডেলিভারি বয়দের হাত ঘুরে আপনার কার্ডের তথ্য, নাম ও ফোন নম্বর জালিয়াতদের হাতে পৌঁছে যায়।
পেছনের আসল খেলা: আপনাকে যখন ইনস্যুরেন্সের নামে ভয় দেখানো হচ্ছে, ঠিক সেই মুহূর্তে জালিয়াতরা ব্যাকগ্রাউন্ডে আপনার কার্ডের নম্বর ব্যবহার করে কোনও ই-কমার্স ওয়েবসাইট বা আন্তর্জাতিক সাইটে একটি বড় অঙ্কের কেনাকাটা শুরু করে দেয়।
ওটিপি-র সত্যিটা: আপনার মোবাইলে যে ওটিপি আসে, তা কোনোমতেই ইনসুরেন্স ক্যানসেল করার জন্য নয়। ওটিপি সর্বদা অ্যাকাউন্ট থেকে টাকা কাটার জন্য আসে। কিন্তু মানুষ ৫,০০০ টাকা কাটার আতঙ্কে এতই দিশেহারা হয়ে পড়েন যে, মেসেজটি পুরো না পড়েই শুধুমাত্র ৬-ডিজিটের নম্বরটি জালিয়াতদের বলে দেন। আর তাতেই সম্পূর্ণ হয় জালিয়াতি।

কীভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে?

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম জানুন: মনে রাখবেন, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, গ্রাহকের স্পষ্ট ও লিখিত সম্মতি ছাড়া কোনও ব্যাঙ্ক নিজে থেকে ক্রেডিট কার্ডে ইনসুরেন্স বা অতিরিক্ত চার্জের কোনও সার্ভিস চালু করতে পারে না। তাই এমন ফোন এলে শুরুতেই বুঝে যাবেন এটি একটি স্ক্যাম।
মেসেজটি সম্পূর্ণ পড়ুন: যখনই ফোনে ওটিপি আসবে, তাড়াহুড়ো করবেন না। মেসেজটি মন দিয়ে পড়ুন। সেখানে স্পষ্ট লেখা থাকে ওই ওটিপি-টি কত টাকা কাটার জন্য এবং কোন মার্চেন্টকে পেমেন্ট করার জন্য এসেছে।
অ্যাপ থেকে ট্রানজ্যাকশন বন্ধ রাখুন: নতুন ক্রেডিট কার্ড হাতে পাওয়ার পর ব্যাঙ্কের অফিশিয়াল অ্যাপ থেকে কার্ডের ‘Online Transactions’ এবং ‘International Transactions’ অফ করে রাখুন। যখন নিজে কেনাকাটা করবেন, শুধু তখনই অ্যাপে গিয়ে সেটি অন করে নিন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “নতুন ক্রেডিট কার্ডে ‘ইনস্যুরেন্স’ চালুর ফোন? ক্যানসেল করতে গেলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট!”

  1. Pingback: BSNL :

Comments are closed.