বেশিরভাগ মানুষই এখন WhatsApp ব্যবহার করেন। এবার WhatsApp ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন ফিচার। মেসেজিং এই অ্যাপে বড়সড় পরিবর্তন এসেছে। এবার তৎক্ষণাৎ মেসেজ নয়, সেটাকে শিডিউল করতে পারবেন। এমনই অভিনব সুবিধা থাকছে WhatsApp ব্যবহারকারীদের জন্যে(whatsapp)।
whatsapp: কীভাবে শিডিউল করবেন?
ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে বার্তা লিখে বা ছবি বা ভিডিয়ো নির্বাচন করতে হবে। বার্তা লেখার পর সেন্ড বাটনটি (Send Button) চেপে ধরে রাখতে (Long-press) হবে। এরপর স্ক্রিনের নিচে একটি নতুন ইন্টারফেস বা অপশন আসবে, যেখান থেকে বার্তা পাঠানোর নির্দিষ্ট তারিখ ও সময় বেছে নেওয়া যাবে (whatsapp)।
বর্তমানে ১০ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ২ সপ্তাহ (১৪ দিন) পর্যন্ত যেকোনও সময় শিডিউল করা সম্ভব। নির্দিষ্ট সময়ে ডিভাইসটি অফলাইন থাকলেও বা অ্যাপ বন্ধ থাকলেও হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে বার্তাটি পাঠিয়ে দেবে। টেক্সট, লিঙ্ক, ছবি ও ভিডিয়ো পাঠানো যাবে (তবে মিডিয়ার ক্ষেত্রে প্রতি বার্তায় একটি করে ছবি বা ভিডিয়ো শিডিউল করা যায়)। বার্তা পাঠানোর আগে চ্যাট ইনফো স্ক্রিন থেকে শিডিউল করা বার্তাটি দেখা বা ডিলিট করা যাবে।
অ্যানরয়েডের জন্য এই ফিচারটি এখনই উপলব্ধ নয়। এইটি শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। তবে খুব তাড়াতাড়ি এই ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চালু করা হবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো তারিখ ও সময়ে মেসেজ পাঠাতে পারবেন। জন্মদিনের শুভেচ্ছা, অফিসের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের রিমাইন্ডার বা জরুরি মেসেজ ভুলে না গিয়ে আগে থেকেই পাঠিয়ে রাখা যাবে।













1 thought on “মেসেজ নিয়ে আর চিন্তা নেই, চমকে দেওয়ার মতো ফিচার আনছে WhatsApp”
Comments are closed.