আন্তর্জাতিক রোমিং নিয়ে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা যে আরও বাড়ছে, তারই ইঙ্গিত মিলল Airtel-এর নতুন ঘোষণায়। Vi সম্প্রতি আন্তর্জাতিক রোমিংয়ের ক্ষেত্রে সুবিধা বাড়ানোর পর এবার নতুন পোস্টপেইড প্ল্যান নিয়ে এল Bharti Airtel। সংস্থার ঘোষণা অনুযায়ী, আগামী ৮ অক্টোবর ২০২৬ থেকে নতুন পোস্টপেইড প্ল্যানে প্রতি বছর একটি আন্তর্জাতিক সফরে বিনামূল্যে রোমিংয়ের সুবিধা পাওয়া যাবে।
Airtel-এর এই ফ্রি ইন্টারন্যাশনাল রোমিং প্যাকে থাকছে ৫ জিবি ডেটা, ৬০ মিনিট কল করার সুবিধা, ২৫টি আউটগোয়িং SMS এবং ইনকামিং SMS-এর জন্য কোনও চার্জ লাগবে না। এই সুবিধার মেয়াদ পাঁচ দিন। সবচেয়ে বড় সুবিধা হলো, বিদেশে পৌঁছনোর পর গ্রাহক নিজের প্রয়োজনমতো যে সময়ে চান, তখনই এই পাঁচ দিনের প্যাকটি চালু করতে পারবেন।
Airtel New Plan: পরিবারে যত SIM, সুবিধাও তত
Airtel-এর পোস্টপেইড ফ্যামিলি প্ল্যান ব্যবহারকারীদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। পরিবারের কোনও একটি SIM নয়, প্ল্যানে থাকা প্রতিটি SIM-এর জন্য বছরে একটি করে ফ্রি আন্তর্জাতিক রোমিং ট্রিপ পাওয়া যাবে।
নতুন প্ল্যানগুলিতে শুধু রোমিং নয়, আনলিমিটেড ডেটা ও কলিং, স্প্যাম এবং প্রতারণামূলক লিঙ্ক থেকে সুরক্ষার মতো সুবিধাও থাকছে। পাশাপাশি বিভিন্ন প্ল্যানে Amazon Prime, Netflix, Apple Music, Google One, JioHotstar এবং Xstream Play Premium-এর মতো সাবস্ক্রিপশনও রয়েছে।
ইউটিউবেই ফ্রি-তে দেখা যাবে ISL, Sony Sports-এও থাকছে সরাসরি সম্প্রচার
৪৯৯ টাকা থেকেই শুরু নতুন পোস্টপেইড
Airtel-এর নতুন পোস্টপেইড প্ল্যানের দাম শুরু হচ্ছে মাসে ৪৯৯ টাকা থেকে। এই প্ল্যানে একটি SIM-এর জন্য আনলিমিটেড ডেটা ও কলিংয়ের পাশাপাশি বছরে একটি ফ্রি আন্তর্জাতিক রোমিং ট্রিপ থাকবে।
এর পর ৭৪৯ টাকা, ১০৪৯ টাকা, ১২৪৯ টাকা, ১৪৪৯ টাকা এবং ১৭৯৯ টাকার ফ্যামিলি প্ল্যান রয়েছে। প্ল্যান অনুযায়ী ২ থেকে সর্বোচ্চ ৫টি SIM রাখা যাবে। প্রতিটি SIM-এর জন্যই বছরে একটি করে ফ্রি আন্তর্জাতিক রোমিংয়ের সুবিধা মিলবে। (Airtel New Plan)
৮ অক্টোবর থেকেই নতুন এবং পুরনো Airtel গ্রাহকরা এই প্ল্যান পেতে পারবেন। Airtel Thanks App বা কাছের Airtel Store থেকেই প্ল্যান আপগ্রেড করা যাবে। অন্য সংস্থার গ্রাহকরাও Airtel-এ পোস্টপেইড সংযোগ নিতে পারবেন।













2 thoughts on “Vi-এর এক সিদ্ধান্তের পরেই বড় ঘোষণা Airtel-এর, বদলে গেল জনপ্রিয় প্ল্যান”
Comments are closed.