রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ইউটিউবেই ফ্রি-তে দেখা যাবে ISL, Sony Sports-এও থাকছে সরাসরি সম্প্রচার

Published on: October 7, 2026
Free ISL Streaming
---Advertisement---

এবারের আইএসএল আয়োজন নিয়ে প্রথম থেকেই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবেসেই সংশয় কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে নতুন মরশুম। আর লিগ শুরুর আগেই দর্শকদের জন্য বড় চমক আনল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এ বার থেকে আইএসএলের ম্যাচ দেখা যাবে ইউটিউবেও। অর্থাৎ, কোনও ওটিটি সাবস্ক্রিপশন বা বাড়তি খরচ ছাড়াই মোবাইল, কম্পিউটার কিংবা স্মার্ট টিভিতে বিনামূল্যে দেখা যাবে ম্যাচের লাইভ অ্যাকশন।

একই সঙ্গে সম্প্রচারের দায়িত্বে থাকছে দেশের অন্যতম বড় স্পোর্টস নেটওয়ার্ক সোনি স্পোর্টস। ফলে টেলিভিশন, ওটিটি এবং ইউটিউব—তিন মাধ্যমেই দর্শকদের কাছে পৌঁছে যাবে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ঘরোয়া লিগ।

Free ISL Streaming: ইউটিউবে শুধু ম্যাচ নয়, আরও অনেক কিছু

ইউটিউবের মাধ্যমে শুধু সরাসরি ম্যাচ দেখানোর মধ্যেই এই উদ্যোগ সীমাবদ্ধ থাকছে না। আইএসএলকে ঘিরে তৈরি হবে একটি আলাদা কনটেন্ট ইকোসিস্টেম। সেখানে থাকবে ম্যাচের অফিসিয়াল হাইলাইটস, ইউটিউব শর্টস, ট্যাকটিক্যাল বিশ্লেষণ, ফুটবলারদের বিশেষ সাক্ষাৎকার এবং মাঠের নেপথ্যের নানা অজানা গল্প।

আইএসএলের CEO করণ যাদব জানিয়েছেন, তাঁদের লক্ষ্য লিগকে দেশের মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া। তাঁর কথায়, দর্শকরা যে প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি সময় কাটান, আইএসএলকেও সেখানে পৌঁছে দিতে হবে। তাঁর দাবি, ভারতে কানেক্টেড টিভি ব্যবহারকারীর সংখ্যা এক বছরে ২৩ শতাংশ বেড়ে ১৬.৬ কোটিতে পৌঁছেছে। ফলে ইউটিউবের মাধ্যমে আইএসএলের দর্শকসংখ্যা আরও বাড়বে বলেই আশা।

নীল সাদা জার্সিকে বিদায় ফুটবলের জাদুকরের, শেষ ম্যাচেও জাত চেনালেন লিওনেল মেসি

Sony LIV-এ ১৬৩ ম্যাচ, টিভিতেও সরাসরি সম্প্রচার

ইউটিউবের পাশাপাশি সোনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে চুক্তি করেছে আইএসএল কর্তৃপক্ষ। সোনি লিভে মরশুমের ১৬৩টি ম্যাচই সরাসরি দেখা যাবে। পাশাপাশি সোনি স্পোর্টসের টেলিভিশন চ্যানেলেও সম্প্রচারিত হবে ম্যাচ। সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়ার স্পোর্টস বিজনেস হেড রাজেশ কুল জানিয়েছেন, টিভি চ্যানেলে ৮০টিরও বেশি ম্যাচ দেখানো হবে।

ইউটিউব ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর গুঞ্জন সোনিও এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, প্রতিদিনের ব্যবহারে থাকা একটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ফুটবলপ্রেমীদের সঙ্গে আরও সহজে যোগাযোগ তৈরি করা সম্ভব হবে।

১০ অক্টোবর থেকে শুরু নতুন মরশুম

এবার আইএসএলে মোট ১৩টি দল লিগ খেতাবের জন্য লড়বে। ১০ অক্টোবর ২০২৬ থেকে শুরু হচ্ছে ফেজ-১। চলবে ১৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। দর্শকদের মাঠে এবং টিভির সামনে টানতে এবার সূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উইকএন্ডকে। প্রথম পর্বের ৭৮টি ম্যাচের মধ্যে ৫৩টি ম্যাচই রাখা হয়েছে শুক্রবার, শনিবার এবং রবিবারে।

এ বার আইএসএলে দেখা যাবে চার্চিল ব্রাদার্স ও এফসি গোয়ার বহুপ্রতীক্ষিত গোয়ান ডার্বিও। শুধু তাই নয়, প্রথমবার আইএসএলের ম্যাচ আয়োজিত হতে চলেছে মণিপুরের ইম্ফলে। ২৪ নভেম্বর খুমান লাম্পাক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে স্পোর্টিং ক্লাব দিল্লি। ফলে নতুন মরশুমে মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্প্রচারের ক্ষেত্রেও আইএসএল যে আরও বড় পরিসরে পৌঁছতে চাইছে, তা বলাই যায়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ইউটিউবেই ফ্রি-তে দেখা যাবে ISL, Sony Sports-এও থাকছে সরাসরি সম্প্রচার”

Comments are closed.