পুজোয় যাত্রীদের জন্য উপহার নিয়ে হাজির কলকাতা মেট্রো। এবার থেকে আর অ্যাপের প্রয়োজন নেই। সমস্ত মেট্রো রুটেই মোবাইলে কাটা যাবে QR টিকিট। ১৪ অক্টোবর থেকেই মিলছে এই পরিষেবা। মেট্রো স্টেশনগুলিতে লাগানো থাকা QR কোড স্ক্যান করে সহজেই মিলবে টিকিট। এতে সুবিধা হবে যাত্রীদের (kolkata metro)।
মেট্রো রেল সূত্রে খবর, আপাতত প্রাথমিকভাবে এসপ্ল্যানেড, দমদম, দক্ষিণেশ্বর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, কালীঘাট, হাওড়া, শিয়ালদহ, শোভাবাজার-সুতানুটি, সল্টলেক সেক্টর ফাইভ এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই সুবিধা চালু করা হলেও খুব তাড়াতাড়িই অন্যান্য মেট্রো স্টেশনে এই সুবিধা চালু করা হবে (kolkata metro)।
kolkata metro: কীভাবে টিকিট কাটবেন?
কোনও থার্ড-পার্টি বা মেট্রোর নিজস্ব অ্যাপ ডাউনলোড না করেই আপনি আপনার ফোনে থাকা সাধারণ স্ক্যানার দিয়ে স্ক্যান করে টিকিট কাটতে পারবেন (kolkata metro)।
১. মেট্রো স্টেশনের কাউন্টার বা নির্দিষ্ট পিলারে লাগানো অফিশিয়াল QR কোড স্টিকারটি আপনার মোবাইলের ক্যামেরা বা UPI অ্যাপের স্ক্যানার দিয়ে স্ক্যান করুন।
২. স্ক্যান করার পর আপনার ফোনের ব্রাউজারে একটি বুকিং পেজ খুলবে। সেখানে আপনি যেখান থেকে উঠবেন এবং যেখানে নামবেন সেই স্টেশন সিলেক্ট করুন।
৩. এবার স্ক্রিনে টিকিটের ভাড়া দেখাবে। আপনার সুবিধামতো যেকোনও UPI, ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিন।
৪. পেমেন্ট সফল হলে আপনার মোবাইলের স্ক্রিনেই একটি ডিজিটাল QR কোড সম্বলিত টিকিটের PDF চলে আসবে।
৫. মেট্রো স্টেশনে ঢোকার এবং বেরোনোর সময় AFC গেটের স্ক্যানারে আপনার মোবাইলের এই QR কোডটি দেখালেই গেট খুলে যাবে।
এর পাশাপাশি আরও একটি নতুন পরিষেবা চালু করেছে কলকাতা মেট্রো। এবার থেকে আমার কলকাতা মেট্রো অ্যাপের পাশাপাশি Paytm ব্যবহার করেও গন্তব্য সিলেক্ট করে মেট্রোর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এই প্রসঙ্গে মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্ত জানান, নতুন এই উদ্যোগের ফলে যাত্রীরা দীর্ঘ লাইনে না দাঁড়িয়েউ দ্রুত ও সহজে টিকিট কাটতে পারবেন। ফলে যাত্রীদের মূল্যবান সময় সাশ্রয় হবে।
পুজোয় কখন কোথায়, কতগুলো মেট্রো চলবে?
পুজোয় সপ্তমী থেকে দশমী পর্যন্ত অতিরিক্ত অনেকগুলি মেট্রো চলবে। ব্লু লাইনে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দুপুর ১টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত মেট্রো চলবে। গ্রিন লাইনে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মোট ১৯২টি মেট্রো চলবে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরের দিন রাত ৩টে ৫৯ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। আট মিনিট অন্তর মেট্রো চলবে। ইয়েলো লাইনে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিকেল ৩টে থেকে রাত ১০টা ৫৩ পর্যন্ত মোট ৭২টি মেট্রো চলবে।












