অচেনা নম্বর থেকে ফোন এলেই আর পরিচয় জানতে ভরসা করতে হবে না থার্ড-পার্টি অ্যাপের উপর। (Caller Name Display) এবার থেকে সরাসরি ফোনের স্ক্রিনেই দেখা যেতে পারে কলারের নাম ও নম্বর। ১ নভেম্বর থেকে ভারতে চালু হতে চলেছে কলার পরিচয় শনাক্তকরণের নতুন ব্যবস্থা। টেলিকম সংস্থাগুলিকে এই পরিষেবা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রের টেলিযোগাযোগ দফতর (DoT)।
Table of Contents
কী এই নতুন CNAP ব্যবস্থা?
কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, কলিং নেম প্রেজেন্টেশন (CNAP) পরিষেবা ৪জি ও তার পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক, অর্থাৎ ৫জি-তে ডিফল্টভাবে চালু থাকবে। ফলে ফোন আসার সময় কলারের নম্বরের পাশাপাশি তাঁর নামও দেখা যাবে। (Caller Name Display) তবে ২জি, ৩জি এবং ল্যান্ডলাইন পরিষেবায় এই ব্যবস্থা চালুর বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে।
কীভাবে দেখা যাবে কলারের নাম?
(Caller Name Display) ফোনের স্ক্রিনে প্রথমে দেখা যাবে কলারের নম্বর এবং তারপরে নাম। নম্বরটি ফোনের কন্ট্যাক্টসে সেভ থাকলে সেই নাম দেখা যাবে। অচেনা দেশিয় নম্বরের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেলিকম সংস্থার গ্রাহক-তথ্যভান্ডারে নথিভুক্ত নাম দেখানো হবে। আন্তর্জাতিক কলের ক্ষেত্রে স্ক্রিনে ‘International Call’ লেখা থাকবে।
ধরুন মিস্টার A ফোন করল মিস্টার B-কে। কিন্তু মিস্টার B-র ফোনে A-র নম্বর সেভ নেই। এ বার B-র ফোনে A-র ফোন নম্বরের পাশাপাশি সেই নম্বরটি কার নামে নেওয়া সেটাও দেখানো হবে। যদি B-র ফোনে A-র নম্বর সেভ থাকে তাহলে সেই নামই দেখাবে। এর ফলে স্প্যাপ কলের সংখ্যা কমবে এবং প্রতারণাও কমবে।
গোপনীয়তা ও ব্যবসায়িক নম্বরে কী নিয়ম?
প্রতিটি টেলিকম সংস্থাকে গ্রাহকের নাম ও নম্বরের সংযোগযুক্ত ডেটাবেস তৈরি, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। নিরাপত্তার স্বার্থে কল শেষ হওয়ার পর এই ব্যবস্থার মাধ্যমে প্রাপ্ত নাম সংরক্ষণ করা যাবে না। তবে কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন (CLIR) পরিষেবা ব্যবহারকারীদের নাম দেখানো হবে না।
ব্যবসায়িক ও বাল্ক সংযোগের ক্ষেত্রে ট্রেডমার্ক বা GST পোর্টালে নথিভুক্ত বাণিজ্যিক নাম দেখানোর সুযোগ থাকতে পারে। এজন্য সংস্থাকে নথি যাচাই করতে হবে। (Caller Name Display)
কেন এই সিদ্ধান্ত?
গত কয়েক মাসে ৪জি ও ৫জি নেটওয়ার্কে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালানো হয়েছে। TRAI ২০২৪ সালের ফেব্রুয়ারিতে CNAP নিয়ে সুপারিশ করেছিল। ২০২৫ সালের অক্টোবরে ডিফল্টভাবে পরিষেবা চালুর প্রস্তাবেও সম্মতি জানায় TRAI। (Caller Name Display)
ভিড় ঠেলে পুজো দেখতে ভালো লাগে না? ঘরে বসে 3D-তে দেখুন কলকাতার পুজো













2 thoughts on “Unknown Number থেকে ফোন করলে ভেসে উঠবে নাম, কেন্দ্রের সিদ্ধান্তে দিন শেষ TrueCaller-এর?”
Comments are closed.