রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সাদা পোশাকের পুলিশ থেকে বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা, পুজোয় কী পদক্ষেপ বারুইপুর পুলিশ জেলার?

Published on: October 14, 2026
---Advertisement---

দুর্গাপুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে বারুইপুর পুলিশ জেলা। পুজোর দিনগুলিতে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হবে। বড় পুজো মণ্ডপ থেকে জনবহুল এলাকা, সর্বত্র নজরদারি চালানো হবে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ঠাকুর দেখে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। সাংবাদিক বৈঠকে নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) সৌমজিৎ বড়ুয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। (Baruipur Durga Puja Security)

সাদা পোশাকে নজরদারি

পুজোর ভিড় সামলাতে প্রায় ২০০ থেকে ২৫০ জন সাদা পোশাকের পুলিশকর্মী ও মহিলা পুলিশ মোতায়েন থাকবেন। বিভিন্ন পুজো মণ্ডপ এবং জনবহুল এলাকায় তাঁরা নজরদারি চালাবেন। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিআইপি চলাচল সামলানো এবং অপরাধ দমনে বিশেষ দল কাজ করবে। ট্রাফিক টিমের সঙ্গে অ্যান্টি-ক্রাইম পেট্রোল টিমও থাকবে। (Baruipur Durga Puja Security)

বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা

বড় পুজো মণ্ডপগুলিতে বাচ্চাদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ ‘চাইল্ড কার্ড’-এর ব্যবস্থা করা হয়েছে। কোনও বাচ্চা ভিড়ের মধ্যে পরিবারের কাছ থেকে আলাদা হয়ে পড়লে এই কার্ডের সাহায্যে তাকে সহজে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে পুলিশ।

আগুনের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি

পুজোর আগে বড় ও বিগ বাজেটের পুজো কমিটিগুলির মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। থানা, ডিএসপি এবং পুলিশ জেলার আধিকারিকদের পাশাপাশি দমকল বিভাগের অফিসাররাও বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর নির্বিঘ্নে পুজো সম্পন্ন করার বিষয়ে আশাবাদী পুলিশ। (Baruipur Durga Puja Security)

মহিলাদের নিরাপত্তায় পিঙ্ক মোবাইল

মহিলাদের নিরাপত্তায় মহিলা পুলিশকর্মীদের পাশাপাশি পিঙ্ক মোবাইল এবং উইনার্স টিম বা দুর্গা সুরক্ষা বাহিনীকে কাজে লাগানো হবে। পর্যাপ্ত মহিলা পুলিশকর্মী মোতায়েনের পরিকল্পনাও রয়েছে। গত বছরের তুলনায় এ বছর বেশি সংখ্যায় হোমগার্ড পাওয়া গিয়েছে। সোনারপুর, বারুইপুর, জয়নগর ও ক্যানিংয়ের মতো জনবহুল এলাকায় তাঁদের বিশেষভাবে কাজে লাগানো হবে। পুলিশের আশা, সব দিকের প্রস্তুতির মাধ্যমে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করা সম্ভব হবে।(Baruipur Durga Puja Security)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “সাদা পোশাকের পুলিশ থেকে বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা, পুজোয় কী পদক্ষেপ বারুইপুর পুলিশ জেলার?”

Comments are closed.