রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নয় দিনে আয় কয়েক কোটি, নবরাত্রিতে ফাল্গুনী পাঠকের পারিশ্রমিক ঘিরে চর্চা

Published on: October 14, 2026
---Advertisement---

নবরাত্রির সন্ধ্যা এবং চারদিকে রঙিন আলো, ঢোলের তালে তালে গরবা নাচে মেতেছেন অসংখ্য মানুষ। আর মঞ্চে জনপ্রিয় গান নিয়ে হাজির ‘গরবা কুইন’ ফাল্গুনী পাঠক। (Falguni Pathak) তাঁর গান আর নাচের ছন্দে উৎসবের আনন্দ যেন আরও বেড়ে যায়। তবে এ বার নবরাত্রিতে শুধু তাঁর গান নয়, চর্চায় রয়েছে এক রাতের পারিশ্রমিক এবং অনুষ্ঠানের টিকিটের দামও। নবরাত্রি ২০২৬ উপলক্ষে ফের খবরের শিরোনামে গুজরাতি গানের জনপ্রিয় শিল্পী ফাল্গুনী পাঠক। বিভিন্ন সংবাদ মাধ্যমের পুরনো প্রতিবেদন অনুযায়ী, নবরাত্রিতে একটি গরবা অনুষ্ঠানে গান গাওয়ার জন্য তিনি প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। যদিও ৪০ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিকের যে দাবি শোনা যায়, তার কোনও নির্ভরযোগ্য নিশ্চিত তথ্য নেই। (Falguni Pathak)

এক রাতের অনুষ্ঠান থেকে কত আয়?

দীর্ঘ কয়েক দশক ধরে গরবা ও ডান্ডিয়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ফাল্গুনী। ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’, ‘চুড়ি জো খনকি’ এবং ‘মেরি চুনর উড় উড় যায়ে’-র মতো গান আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়। ২০২৫ সালের একটি প্রতিবেদনে মহারাষ্ট্র টাইমস তাঁর এক অনুষ্ঠানের পারিশ্রমিক ২০ থেকে ২৫ লক্ষ টাকার মধ্যে বলে উল্লেখ করেছিল। অন্যদিকে, ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদনেও গরবা অনুষ্ঠানের জনপ্রিয় শিল্পীদের এক দিনের পারিশ্রমিক প্রায় ২৫ লক্ষ টাকা হতে পারে বলে জানানো হয়। (Falguni Pathak)

পুরনো একটি প্রতিবেদন অনুযায়ী, নবরাত্রির নয় দিনে ফাল্গুনীর আয় প্রায় ১.৪ কোটি টাকা হতে পারে। তবে প্রতিটি অনুষ্ঠানে ২০ থেকে ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেলে নয় দিনে মোট আয় দাঁড়াতে পারে ১.৮ থেকে ২.২৫ কোটি টাকা। এটি আনুমানিক হিসাব। ২০২৬ সালের প্রকৃত আয়ের কোনও নিশ্চিত তথ্য নেই। (Falguni Pathak)

মুম্বইয়ে টিকিটের দাম ২.০৪ লক্ষ টাকা

১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজিত হচ্ছে ‘ওয়েস্ট অ্যাভিনিউ রিয়েলটি নবরাত্রি উৎসব ২০২৬’। এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ফাল্গুনী পাঠক। সাধারণ প্রবেশমূল্য প্রায় ২,০০০ থেকে ২,৪০০ টাকা। অন্যদিকে, ১২ জনের জন্য বিশেষ ভিআইপি পডের দাম ২.০৪ লক্ষ টাকা। এর সঙ্গে রয়েছে ১০ হাজার টাকার খাবার ও পানীয়ের ভাউচার। অনুষ্ঠানে থাকছে শীতাতপ নিয়ন্ত্রিত হল, বিশাল নাচের মঞ্চ এবং মহাআরতির আয়োজন। (Falguni Pathak)

১৯৯০ এর দশকে সঙ্গীতজগতে পরিচিতি পান ফাল্গুনী। বলিউডে কাজের প্রস্তাব পেলেও তিনি অ্যালবাম ও মঞ্চের অনুষ্ঠানকেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। আজও নবরাত্রিতে তাঁর অনুষ্ঠান ঘিরে অনুরাগীদের উৎসাহ চোখে পড়ার মতো।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “নয় দিনে আয় কয়েক কোটি, নবরাত্রিতে ফাল্গুনী পাঠকের পারিশ্রমিক ঘিরে চর্চা”

Comments are closed.