রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ধরপাকড়ের পরেও দমছেন না দীপকেরা, ফের তেরঙ্গা মিছিলের ডাক

Published on: October 14, 2026
CJP Next Rally
---Advertisement---

যন্তর মন্তরে আন্দোলন করতে গিয়ে ইতিমধ্যেই ধরপাকড়, গ্রেফতারির মুখে পড়তে হয়েছিল CJP দলের সদস্যদের। এখনও দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকা পাঁচ দিনের জেল হেফাজতে রয়েছেন। তার পরেও পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি (CJP)। এ বার দিল্লির কনট প্লেসে তেরঙ্গা হাতে জমায়েতের ডাক দিলেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আগামী ১৬ অক্টোবর বিকেল ৫টায় সেখানকার সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচি পালনের ঘোষণা করেছেন তিনি। শুধু দিল্লি নয়, দেশের অন্য শহরেও একই দিনে জাতীয় পতাকা হাতে মিছিল করার আবেদন জানিয়েছেন অভিজিৎ। এমনকি, এই কর্মসূচির জেরে নিজেকেও গ্রেফতার হতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

CJP Next Rally: আটক হয়েও ফের নতুন কর্মসূচির ডাক

সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিল CJP। কিন্তু যন্তর মন্তরকে বিক্ষোভের নির্দিষ্ট স্থান হিসেবে বাতিল করার পর সেখানে ঢোকা নিয়ে পুলিশের সঙ্গে সংঘাত বাধে দলের সদস্যদের। ব্যারিকেড পেরিয়ে সেখানে ঢোকার অভিযোগে সৌরভ দাস, আশুতোষ রানকা এবং অজিঙ্ক্য শিন্দেকে আটক করে দিল্লি পুলিশ। পরে সৌরভ ও আশুতোষকে পাঁচ দিনের জেল হেফাজতে পাঠানো হয়। তাঁদের রাখা হয়েছে তিহাড় জেলে। অজিঙ্ক্য অবশ্য ব্যক্তিগত বন্ডে মুক্তি পেয়েছেন।

এই ঘটনার পরেই সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় নতুন কর্মসূচির কথা জানান অভিজিৎ। তাঁর দাবি, জাতীয় পতাকা ওড়ানোর জন্যই জেলে যেতে হয়েছে সৌরভ ও আশুতোষকে। তাই ১৬ অক্টোবর হাতে তেরঙ্গা নিয়ে কনট প্লেসে হাজির হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। অভিজিতের কথায়, “জাতীয় পতাকা ওড়ানো কোনও অপরাধ নয়।” দিল্লিতে যেতে না পারলে নিজেদের শহরেই মিছিল করার ডাক দিয়েছেন CJP নেতা।

নয় দিনে আয় কয়েক কোটি, নবরাত্রিতে ফাল্গুনী পাঠকের পারিশ্রমিক ঘিরে চর্চা

সমাজমাধ্যমে শুরু সমালোচনা

তবে এই কর্মসূচি নিয়ে বিতর্কও শুরু হয়েছে সমাজমাধ্যমে। এক্স-এ অমিত কুমার সিন্ধি নামে এক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, কনট প্লেসে যেখানে আগে থেকেই বিশাল জাতীয় পতাকা ওড়ে, সেখানে ফের এই জমায়েতের উদ্দেশ্য কী? অভিজিতের এই ঘোষণাকে কটাক্ষও করেছেন তিনি।

অন্যদিকে, গ্রেফতারির আশঙ্কার কথাও বলেছেন অভিজিৎ। তাঁর বক্তব্য, জেলে যেতে হলেও জাতীয় পতাকা ওড়ানো বন্ধ করবেন না। ফলে যন্তর মন্তরের ঘটনার পর শুক্রবারের এই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে ফের উত্তেজনা তৈরি হয় কি না, এখন সেটাই দেখার।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now