রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘রিল বানাতে গিয়ে চাপা পড়বেন’, পাপারাজ্জিদের কেন এমন বললেন বৈভব?

Published on: October 16, 2026
Vaibhav Sooryavanshi
---Advertisement---

ক্রিকেটের মাঠে ব্যাট হাতে ঝড় তোলার পর এ বার নিজের রসিক মন্তব্যে শিরোনামে ১৫ বছরের (Vaibhav Sooryavanshi) বৈভব সূর্যবংশী। তাঁকে ক্যামেরাবন্দি করতে গিয়ে পাপারাৎজিদের অতিরিক্ত তৎপরতা চোখ এড়ায়নি এই তরুণ ক্রিকেটারের। পরিস্থিতি সামাল দিতে মজার ছলেই তাঁদের সতর্ক করলেন বৈভব। মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

কী বললেন বৈভব?

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে নয়াদিল্লিতে পৌঁছয় ভারতীয় ক্রিকেট দল। একই দিনে রাজধানীর মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতেরও কর্মসূচি ছিল। এশিয়ান গেমসে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ ক্রিকেট দল সোনা জিতেছিল।

দিল্লিতে পৌঁছনোর পর বিমানবন্দরে (Vaibhav Sooryavanshi) বৈভবকে ঘিরে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন একাধিক চিত্রগ্রাহক। সেই সময় তাঁদের উদ্দেশে মজার ছলে বৈভব বলেন, ‘রিলের চক্করে চাপা পড়ে যাবেন’ তাঁর এই মন্তব্যের ভিডিয়োই এখন ভাইরাল। রসিকতার আড়ালে রাস্তার পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তরুণ ক্রিকেটার।

আইপিএলে নজর কাড়ার পর আন্তর্জাতিক অভিষেক

আইপিএল ২০২৬-এ দুরন্ত পারফরম্যান্সের পর বৈভবের জনপ্রিয়তা আরও বেড়েছে। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এর ফলে সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা সর্বকনিষ্ঠ পুরুষ ক্রিকেটার হন (Vaibhav Sooryavanshi) বৈভব।

সুযোগের অপেক্ষায় তরুণ তারকা

তবে দলের সঙ্গে নিয়মিত সফর করলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও ধারাবাহিকভাবে খেলার সুযোগ পাননি (Vaibhav Sooryavanshi) বৈভব। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এ বার মাঠের বাইরের আচরণেও নজর কাড়ছেন এই কিশোর প্রতিভা।

প্রশাসনিক ক্ষেত্রে একাধিক গাফিলতি, ভারতীয় ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনকে সাসপেন্ড করল আন্তর্জাতিক সংস্থা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “‘রিল বানাতে গিয়ে চাপা পড়বেন’, পাপারাজ্জিদের কেন এমন বললেন বৈভব?”

Comments are closed.